বিএনপি
চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট
প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয়। সোমবার নির্বাচন কমিশন সচিব আখতার
আহমেদ স্বাক্ষরিত গেজেটে বলা হয়, বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত
প্রার্থী তারেক রহমান সংবিধান অনুসারে ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করবেন
বলে নির্বাচন কমিশনে ঘোষণাপত্র দিয়েছেন।
সে কারণে সোমবার থেকে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করল ইসি। এখন নতুন তফসিল ঘোষণা করে সেখানে উপ নির্বাচনের আয়োজন করা হবে।
শেরপুর-৩ ও উপ-নির্বাচনের সিদ্ধান্ত ‘শিগগিরই’:
ত্রয়োদশ সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর পর ভোট বাতিল হয়েছিল আগেই। ওই আসনে নতুন করে তফসিল দেবে ইসি।
তাছাড়া
বিএনপি চেয়ারম্যানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপ নির্বাচন করতে হবে।
সেজন্যও আলাদা তফসিল দিতে হবে। শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপ নির্বাচন করতে
হবে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, এ দুই নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে ‘শিগগিরই’ সিদ্ধান্ত হবে।
