ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলার গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তুচ্ছ ঘটনাকে
কেন্দ্র করে এক যুবকের হাতের আঙ্গুল কেটে নিল দুর্বৃত্তরা, ঘটনাটি ঘটেছে
চান্দলা ইউনিয়নের চারিপাড়া গ্রামে।
আহতের বড় ভাই পলাশ জানান,আমাদের একই
বাড়ীর মাসুক মিয়া গংদের সাথে দীর্ঘ দিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা
চলে আসছে সে সূত্র ধরে মাসুক গংরা আমার ছোট ভাই জহিরুল ইসলাম শিমুলকে মারার
জন্য বিভিন্ন সময় ওত পেতে থাকতো ঘটনা দিন সকালে আমার ছোট ভাই বাজার থেকে
বাড়িতে আসার পথে একই বাড়ীর খোরশেদ আলম এর ছেলে মাসুক মিয়া (৩২) তার বাবা
খোরশেদ আলম (৫৫)এবং পাশাপাশি বাড়ীর সুদন মিয়ার ছেলে এমরান হোসেন (৩৫) তার
ভাই শরিফ (৩৮) আমার ভাইকে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক জখম করে এবং তার বাম
হাতের একটা আঙ্গুল কেটে নিয়ে যায়। পরে আমার ভাইয়ের চিৎকার তার স্ত্রী
তানিয়া আক্তার এগিয়ে এলে তাকেও শারীরিকভাবে জখম করে। পরে এলাকাবাসীর
সহায়তায় আমিসহ আমার ভাইকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আমার ভাইকে
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে সেখানে আমার ভাই চিকিৎসাধীন
রয়েছেন। তিনি আরো জানান এর কিছুদিন পূর্বে মাসুক মিয়া গংরাও আমাদের বাড়িঘরে
হামলা ও আমার ছোট ভাইয়ের স্ত্রী তানিয়া আক্তার ও তার মেয়েকে আহত করে।
বিষয়েটি নিয়ে আমার ভাই বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ
দাখিল করেন।
