মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২
নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৮ এএম আপডেট: ১৭.০২.২০২৬ ২:৩৩ এএম |



 নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস লাইনচ্যুতনিজস্ব প্রতিবেদক।। 
কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশন এলাকায় মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের চট্রগ্রাম থেকে ঢাকাগামী লেনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোট রেলস্টেশন এলাকায় পৌঁছালে একটি কোচের চারটি চাকা লাইনচ্যুত হয়। হঠাৎ এই দুর্ঘটনায় ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
ঘটনার পর যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে বিকল্প পরিবহনের ব্যবস্থা করা হয়।
লাইনচ্যুতের বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচের দুই পাশের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হয় এবং বেশ কয়েকজন যাত্রীকে বিকল্প বাহনে পাঠানো হয়েছে।
বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রেলপথের চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত কোচটি উদ্ধারের কাজ চলমান আছে। কোচটি সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এমপি-মন্ত্রিদের শপথ আজ
নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত
কুসিক প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা
কুমিল্লায় সূর্যমুখী চাষে সফল কৃষক সামসুল হক মজুমদার
ব্রাহ্মণপাড়া তুচ্ছ ঘটনায় হাতের আঙ্গুল কেটে নেয় দুর্বৃত্তরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তারেক রহমানের সাথে দেখা করলেন হাজী ইয়াছিন , জানালেন শুভেচ্ছা
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
ভোটের গেজেট: অভিযোগ থাকলে হাই কোর্টে যেতে বলল ইসি
দাউদকান্দিতে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২