চৌদ্দগ্রাম
প্রতিনিধি : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল
মাওলানা আব্দুল হলিম বলেছেন, জামায়াত এবং ১১ দলীয় জোট জাতীয় নির্বাচনে
বিশাল সফলতা অর্জন করেছে। ফলাফল জালিয়াতির পরেও ৪৪% ভোট পেয়ে শক্তিশালী
বিরোধী দলে সম্পৃক্ত হওয়ার পথে। সুতরাং আগামীর বাংলাদেশ হবে জামায়াতে
ইসলামীর। আর আপনাদের নেতা ডাঃ তাহের হবেন বিরোধীদলের উপনেতা। চৌদ্দগ্রামের
উন্নয়নে ওনার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আপনারা সহযোগিতা করবেন। আর
জামায়াতকে গণসংগঠনে পরিণত করতে হবে।
তিনি রোববার সন্ধ্যায় কুমিল্লার
চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ও কাশিনগর ইউনিয়নে নির্বাচনী উত্তর সমাবেশে
প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কাশিনগর ইউনিয়ন নির্বাচন পরিচালক,
সাবেক উপজেলা আমীর শাহ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ
অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এড মোঃ শাহজাহান, সাবেক উপজেলা আমীর
মাও.আবু বকর। উপস্থিত ছিলেন ইউনিয়ন আমীর মোঃ মহসিন কবির, সেক্রেটারী
মাওলানা মোঃ শাহআলম, সহকারী সেক্রেটারী মোঃ মিজানুর রহমান, জাতীয় পার্টির
ইউনিয়ন সভাপতি আবুল কাশেম ডিলার, বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম, আসলাম
মিয়া, লন্ডন প্রবাসী আমীর হোসেন খোকন, মাওলানা নুরুল হক, মাষ্টার ইয়াছিন,
ওয়াদুদ মেম্বার।
এছাড়া শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবদুল
হাকিমের সভাপতিত্বে ও যুব নেতা রবিউল হোসেন মিলনের পরিচালনায় প্রধান অতিথি
মাওলানা আবদুল হালিম, প্রধান বক্তা এডভোকেট মু. শাহজাহান, বিশেষ অতিথি
উপজেলা আমীর মাহফুজুর রহমানসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক
চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন, এমদাদুল হক শাহী, মাওলানা আবুল
কাশেম, মাওলানা শহীদুল্লাহ, শিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক
আলাউদ্দিন আবির, শিবিরের কুমিল্লা মহানগরীর সাবেক প্রচার মনির হোসেন
মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
