মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২
কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে ১০ ইউনিট
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৮ এএম আপডেট: ১৭.০২.২০২৬ ২:৩১ এএম |



 কারওয়ান বাজারের  আগুন নিয়ন্ত্রণে ১০ ইউনিটনিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারে এসএ পরিবহনের পাশের একটি কাঠের দোকানে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট কাজ করছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে আগুনের খবর আসে বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন।
এরপর একে একে ইউনিট বেড়ে বর্তমানে ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ‘বাজারের কাঠপট্টিতে একটি পাঁচতলা ভবনের (এল আকৃতির) বিভিন্ন ফ্লোরে (৩য়, ৪র্থ ও ৫ম) আগুন লাগে। ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের ভাষ্যমতে ২য় থেকে ৫ তলায় হাগিজ ডায়াপারের গুদাম রয়েছে। আশেপাশে কাঠের গুদাম রয়েছে।’
আনোয়ারুল ইসলাম বলেন, ‘আগুন নির্বাপণের পর বিস্তারিত জানানো যাবে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এমপি-মন্ত্রিদের শপথ আজ
নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত
কুসিক প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা
কুমিল্লায় সূর্যমুখী চাষে সফল কৃষক সামসুল হক মজুমদার
ব্রাহ্মণপাড়া তুচ্ছ ঘটনায় হাতের আঙ্গুল কেটে নেয় দুর্বৃত্তরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তারেক রহমানের সাথে দেখা করলেন হাজী ইয়াছিন , জানালেন শুভেচ্ছা
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
ভোটের গেজেট: অভিযোগ থাকলে হাই কোর্টে যেতে বলল ইসি
দাউদকান্দিতে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২