
নারী
ফুটবল লিগ আজ (শুক্রবার) শেষ হয়েছে। সকালে রাজশাহী স্টারস চ্যাম্পিয়ন
হয়েছে সেনাবাহিনীকে হারিয়ে। সকালে চ্যাম্পিয়ন হলেও শিরোপা তুলে দেওয়া হয়েছে
রাতে সকল ম্যাচের পর।
এবার নারী ফুটবল লিগে সেরা ফুটবলার হয়েছেন
ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের শামসুন্নাহার জুনিয়র। তিনি একটানা পাঁচ ম্যাচে
গোল করেছেন এবং ম্যাচসেরা হয়েছেন। দশ ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচ সেরা হওয়ায়
শামসুন্নাহারের লিগ সেরা খেলোয়াড় হওয়া ছিল সময়ের অপেক্ষা। ফরাশগঞ্জ রানার্স
আপ হলেও সেরা খেলোয়াড় তাদের দলের হওয়ায় খানিকটা সান্ত্বনা ক্লাবটির।
জাতীয়
দলের গোলরক্ষক রুপ্না চাকমা লিগের সেরা গোলরক্ষক হয়েছেন। চ্যাম্পিয়ন
রাজশাহী স্টারস সবচেয়ে কম গোল হজম করেছে। এই কৃতিত্বের জন্য রুপ্না সেরা
গোলরক্ষকের স্বীকৃতি পেয়েছেন। সাফ অ-১৯ নারী টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা
ও সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন আলপী আক্তার। সেই আলপী এবার ঘরোয়া
লিগেও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। রাজশাহী স্টারসের জার্সিতে ২৯ গোল করে
গোল্ডেন বুট পেয়েছেন।
