মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
২৮ মাঘ ১৪৩২
ভিসার অপেক্ষায় সাঁতারু রাফি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৬ এএম আপডেট: ০৯.০২.২০২৬ ২:০৭ এএম |

 ভিসার অপেক্ষায় সাঁতারু রাফিবাংলাদেশের তারকা সাঁতারু সামিউল ইসলাম রাফি। উন্নত প্রশিক্ষণের জন্য জানুয়ারি থেকে বাহরাইন যাওয়ার কথা ছিল তার। তবে নানা আনুষ্ঠানিকতার জটিলতায় এখনো যেতে পারেননি। 
বিশ্ব সাঁতারের নিয়ন্ত্রক সংস্থা ওয়াল্ড অ্যাকুইটিস রাফিকে বৃত্তি দিয়েছে। সেই বৃত্তির চুক্তিপত্র এসেছে খানিকটা বিলম্বে। এজন্য ভিসা ও অন্য আনুষ্ঠানিকতা দেরিতে শুরু হয়েছে। 'আমরা গত সপ্তাহে রাফির এগ্রিমেন্ট পেয়েছি। ২০২৭ সালের আগস্ট পর্যন্ত রাফি বাহরাইনে অনুশীলন করতে পারবে। এগ্রিমেন্টে স্বাক্ষর হওয়ায় এখন বাহরাইন থেকে ভিসা প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই', বলেন যুগ্ম সম্পাদক নিবেদিতা দাস।
রাফি বিগত সময়ে থাইল্যান্ডে অনুশীলনে ছিলেন। থাইল্যান্ডে থাকায় তার পারফরম্যান্স অনেক ভালো হয়। জাতীয় পর্যায়ে একাধিক রেকর্ড গড়েন। পাশাপাশি মালয়েশিয়া, সিঙ্গাপুরে আমন্ত্রণমূলক সাঁতারে পদক জেতেন। বাহরাইনে অনুশীলন করে নিজেকে আরো উন্নত করতে চান রাফি, 'আগামী সপ্তাহে বাহরাইন থেকে পরবর্তী নির্দেশনা পাব বলে ধারণা করছি। আধুনিক অনুশীলনে থাকলে আমার টাইমিং আরো ভালো হবে। এতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে সম্মান এনে দেয়ার ব্যাপারে আরো আশাবাদী।'
চুক্তিপত্রে জানুয়ারি থেকে উল্লেখ থাকলেও ফেডারেশন পেয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। বিগত সময়েও চুক্তি শুরুর পর ফেডারেশন কাগজপত্র পেয়েছিল। চুক্তিতে আপাতত ২০২৭ সালের আগস্ট উল্লেখ থাকলেও সেটা আরো এক বছর বাড়তে পারে পরবর্তী পর্যালোচনার পর৷

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের নিরপরাধ নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে
মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের বিজয়ী করবে: হাজী ইয়াছিন
নক্সা অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ ঝাউতলায় ৩ তলা অবৈধ ভবন অপসারণে কুসিকের ২য় নোটিশ
সবাইকে নিয়ে আধুনিক বরুড়া গড়ে তুলবো
ব্যালট যাচ্ছে কুমিল্লার আসনে আসনে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা দক্ষিণে বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি
দেবিদ্বারে বিএনপি-এনসিপি সমর্থকদেরহাতাহাতি পাল্টাপাল্টি শ্লোগানে উত্তেজনা
খালাতো ভাইয়ের ছুরিকাঘাতে আহত বিএনপি নেতার মৃত্যু
এবারের নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন - মনিরুল হক চৌধুরী
ফ্যামিলি কার্ড নয়, চাঁদাবাজি মুক্ত পরিবেশ তৈরি করতে হবে -ড.সরওয়ার সিদ্দিকী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২