মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
২৮ মাঘ ১৪৩২
১৮২ রান করেও জিততে পারল না আফগানিস্তান
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৬ এএম আপডেট: ০৯.০২.২০২৬ ২:০৬ এএম |

 ১৮২ রান করেও জিততে পারল না আফগানিস্তাননিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৮২ রান তুলে আফগানিস্তান। পরের ইনিংসের দ্বিতীয় ওভারে দুই উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে চাপেই ফেলে আফগানরা। এরপরও জিততে পারলেন না রশিদ খান বাহিনী। ৫ উইকেটের বড় ব্যবধানে জিতে বিশ্বকাপের যাত্রা শুরু করলো নিউজিল্যান্ড। 
চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। ব্যাটিংয়ে নেমে ১০ রান করে আউট হন ওপেনার ইব্রাহিম জাদরান। আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ আউট হওয়ার আগে করেন ২৭ রান।
তৃতীয় উইকেট জুটিতে আসে ৭৯ রান। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় আফগানরা। ২৪ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন সেদিকুল্লাহ আতাল। আর ফিফটি পূরণের পর ৬৩ রানে থামেন গুলবাদিন নাইব। এছাড়া ডারউইস রসুলি ২০, আজমতউল্লাহ ওমরজাই ১৪ ও মোহাম্মদ নবী ১০ রান করেন।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দ্বিতীয় ওভারেই দুই উইকেট হারায় তারা। আউট হওয়ার আগে ফিন অ্যালেন ১ ও রাচিন রবীন্দ্র ০ রানে আউট হন।
তৃতীয় উইকেটে নামা গ্লেন ফিলিপসকে নিয়ে শুরু চাপ সামলে নেন ওপেনার টিম সেইফার্ট। মাত্র ২৫ বলে ৪২ রান করেন ফিলিপস। এদিকে ফিফটির দেখা পেয়েছেন সেইফার্ট। তার ইনিংস থামে ৬৫ রানে। ৪২ বলে খেলা তার এই ইনিংসটি সাতটি চার ও তিনটি ছয়ে সাজানো। এছাড়া ২৮ রান আসে মার্ক চ্যাপম্যান।
এরপর ড্যারেল মিচেল ও মিচেল স্যান্টনার মিলে জয় নিশ্চিত করেন। ২৫ রানে মিচেল ও ১৭ রানে স্যান্টনার অপরাজিত থাকেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের নিরপরাধ নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে
মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের বিজয়ী করবে: হাজী ইয়াছিন
নক্সা অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ ঝাউতলায় ৩ তলা অবৈধ ভবন অপসারণে কুসিকের ২য় নোটিশ
সবাইকে নিয়ে আধুনিক বরুড়া গড়ে তুলবো
ব্যালট যাচ্ছে কুমিল্লার আসনে আসনে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা দক্ষিণে বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি
দেবিদ্বারে বিএনপি-এনসিপি সমর্থকদেরহাতাহাতি পাল্টাপাল্টি শ্লোগানে উত্তেজনা
খালাতো ভাইয়ের ছুরিকাঘাতে আহত বিএনপি নেতার মৃত্যু
এবারের নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন - মনিরুল হক চৌধুরী
ফ্যামিলি কার্ড নয়, চাঁদাবাজি মুক্ত পরিবেশ তৈরি করতে হবে -ড.সরওয়ার সিদ্দিকী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২