মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
২৮ মাঘ ১৪৩২
হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় পালমার
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৬ এএম আপডেট: ০৯.০২.২০২৬ ২:০৬ এএম |

 হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় পালমার

চেলসি মিডফিল্ডার কোল পালমার গতকাল (শনিবার) ইংলিশ ফুটবলের ইতিহাসের পাতায় নাম লিখলেন।
অপটা-র তথ্য অনুযায়ী, তিনি প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগ যুগে তিনটি ভিন্ন ম্যাচের প্রথমার্ধে হ্যাটট্রিক করলেন। উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৩-১ গোলের জয়ে এই কীর্তি গড়েছেন তিনি। ব্লুর নাম্বার টেন ১৩, ৩৫ ও ৩৮ মিনিটে গোল করেছেন।
প্রথম দুটি গোল হয়েছে পেনাল্টি থেকে। তৃতীয় গোল কুকুরেল্লার নিচু ক্রসে। ছয় গজ বক্সের ভেতর থেকে জাল কাঁপান পালমার।
এই তরুণ ইংলিশ ফুটবলার এভারটন ও ব্রাইটনের বিপক্ষে প্রথমার্ধে হ্যাটট্রিক করেছিলেন। গোলমুখের সামনে দারুণ ছন্দে থেকে একই কীর্তি গড়লেন আরেকবার। 
যেখানে অনেক খেলোয়াড় হ্যাটট্রিকের জন্য পুরো ক্যারিয়ার পার করেন, সেখানে পালমার হাফটাইমের আগেই তা করে দেখালেন তিন বার।
উলভারহ্যাম্পটনের বিপক্ষে তিন গোলে পালমার চেলসিতেও রেকর্ড গড়েছেন। প্রিমিয়ার লিগে ক্লাব ইতিহাসে সর্বোচ্চ হ্যাটট্রিক করেছেন তিনি, চারটি। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, দিদিয়ের দ্রগবা ও জিমি ফ্লয়েড হাসেলবাইঙ্ক তিনটি করে হ্যাটট্রিকে তার পেছনে পড়ে গেলেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের নিরপরাধ নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে
মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের বিজয়ী করবে: হাজী ইয়াছিন
নক্সা অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ ঝাউতলায় ৩ তলা অবৈধ ভবন অপসারণে কুসিকের ২য় নোটিশ
সবাইকে নিয়ে আধুনিক বরুড়া গড়ে তুলবো
ব্যালট যাচ্ছে কুমিল্লার আসনে আসনে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা দক্ষিণে বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি
দেবিদ্বারে বিএনপি-এনসিপি সমর্থকদেরহাতাহাতি পাল্টাপাল্টি শ্লোগানে উত্তেজনা
খালাতো ভাইয়ের ছুরিকাঘাতে আহত বিএনপি নেতার মৃত্যু
এবারের নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন - মনিরুল হক চৌধুরী
আওয়ামী লীগের নিরপরাধ নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২