বরুড়ায় বিএনপি প্রার্থী জাকারিয়া তাহের সুমনের একাধিক উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত
কুমিল্লার
বরুড়া উপজেলার ৬ নং চিতড্ডা ও দক্ষিণ খোশবাস ইউনিয়নের বিভিন্ন এলাকায়
বিএনপির উদ্যোগে একাধিক উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭
ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী এসব কর্মসূচি আয়োজন করা হয়।
ইলিয়াশপুর,
উড্ডা, ২নং মড়িয়ারা, চিতড্ডা, ভংগুয়া, মুকুন্দপুর, বাতাবাড়িয়া, মহেশপুর
পুরাতন বাজার, চালিয়া, হোসেনপুর, মুগুজি ১নং ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে উঠান
বৈঠক, পথসভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসব সভায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন কুমিল্লা–৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের
সুমন। তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির
রাজনীতি, আন্দোলন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
স্থানীয় নেতাকর্মী ও
বিপুল সংখ্যক সাধারণ মানুষ এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সভাগুলোতে দেশের
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার
প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়।
