বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় টানা চতুর্থবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সম্মাননা নিলেন মমিনুল হক ভূইয়া
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১:১০ এএম আপডেট: ২৪.০৬.২০২৬ ১:৩৩ এএম |




 ব্রাহ্মণপাড়ায় টানা চতুর্থবার শ্রেষ্ঠ  প্রধান শিক্ষকের সম্মাননা নিলেন মমিনুল হক ভূইয়াব্রাহ্মণপাড়া সংবাদদাতাঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাধ্যমিক পর্যায়ে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন ও সম্মাননা নিলেন মমিনুল হক ভূইয়া। তিনি উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলার সব মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেন মমিনুল হক ভূইয়া। এর মাধ্যমে তিনি ধারাবাহিকভাবে চারবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন ও সম্মাননা গ্রহণ করেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে তাদ হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদা জাহান ও অন্যান্য অতিথিবৃন্দ।এ বিষয়ে প্রতিক্রিয়ায় মমিনুল হক ভূইয়া বলেন, শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় ব্রাহ্মণপাড়া উপজেলার অন্যতম একটি বিদ্যাপীঠ। খেলাধুলা, শিক্ষার মান ও পরীক্ষার ফলাফলে বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে নিয়মিত প্রশংসা অর্জন করে আসছে। আমি প্রধান শিক্ষক হিসেবে এ বছরসহ চারবার উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছি- এটি একক কোনো সাফল্য নয়। তিনি আরও বলেন, এই সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত অবদান রয়েছে। এ অর্জনের দাবিদার আমরা সবাই। সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। শিক্ষা সংশ্লিষ্ট মহল মনে করছেন, মমিনুল হক ভূইয়ার দক্ষ নেতৃত্ব, শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টা এবং শৃঙ্খলাপূর্ণ প্রশাসনিক ব্যবস্থাপনার কারণেই শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় ধারাবাহিক সাফল্য ধরে রাখতে সক্ষম হয়েছে।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
কুমিল্লায় ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২