রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
ইউসুফ হাকিম সোহেলের দাঁড়িপাল্লায় ভোট চাইলেন হাসনাত আবদুল্লাহ
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৫ এএম |


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “মুরাদনগরের সাধারণ মানুষ দীর্ঘকাল যাবত সন্ত্রাস ও চাঁদাবাজির কবলে পিষ্ট। এই জনপদকে অন্ধকার থেকে আলোতে ফেরাতে হলে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। আপনারা যদি একটি নির্ভয় ও শান্তিময় মুরাদনগর চান, তবে দল-মত নির্বিশেষে আগামী ১২ ফেব্রুয়ারি ইউসুফ হাকিম সোহেল ভাইকে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।”
হাসনাত আবদুল্লাহ বুধবার বিকেলে উপজেলার পীরকাশীমপুর বাসস্ট্যান্ডে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, তবে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে পরিবর্তনের ডাক দিয়েছে ১১ দলীয় জোট। 
সাবেক প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন, কুমিল্লা-৩ আসনের জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, শিক্ষানুরাগী আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সহিদ উল্লাহ।
সভায় প্রধান বক্তার বক্তব্যে ইউসুফ হাকিম সোহেল বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, বরং আপনাদের সেবা করার জন্য নির্বাচনে দাঁড়িয়েছি। নির্বাচিত হলে মুরাদনগরের প্রতিটি গ্রামকে মাদক ও সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে। শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আমি আপনাদের পাশে থাকতে চাই।” তিনি ভোটারদের ভয়ভীতি উপেক্ষা করে ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২