রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১:০৬ এএম আপডেট: ১৫.০৩.২০২৬ ১:৩৮ এএম |



 ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে  এমপি জসিম উদ্দিনের  পরিচ্ছন্নতার অভিযানইসমাইল নয়ন।।
ব্রাহ্মণপাড়া উপজেলায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতার অভিযান শুরু হয়েছে। শনিবার (১৪ মার্চ) উপজেলার শশীদল ইউনিয়ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন হাজী জসিম উদ্দিন জসিম।
উদ্বোধনের পর এমপি জসিম উদ্দিন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে শশীদল এলাকার বিভিন্ন সড়ক, ঝোপঝাড় ও আশপাশের অপরিচ্ছন্ন স্থান পরিষ্কারের কাজে অংশ নেন। এ সময় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করতে নালা-নর্দমা ও আশপাশে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে এমপি জসিম উদ্দিন বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিজেদের আশপাশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। তিনি বলেন, প্রতিটি বাড়ির আঙিনা, নালা-নর্দমা ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই।
তিনি আরও জানান, তারেক রহমান ঘোষিত শনিবারের কর্মসূচির অংশ হিসেবে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এজন্য তিনি স্থানীয় জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
অভিযান চলাকালে বিভিন্ন সড়ক, নালা-নর্দমা ও আশপাশের জমে থাকা আবর্জনা অপসারণ করা হয় এবং বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
পরে এমপি হাজী জসিম উদ্দিন জসিম তার নিজ ইউনিয়নসহ ব্রাহ্মণপাড়া উপজেলার অন্যান্য এলাকাতেও এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাবে পরিচালনার ঘোষণা দেন।



















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২