রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ সামগ্রী পেল ৫শ পরিবার
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১:০৬ এএম |


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ৫শ অসহায়-দরিদ্র পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে  ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ. এম জাকারিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক শাহাদৎ হোসেনে সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক রঞ্জন চন্দ্র দে, পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন। স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা। এসময় বক্তারা বলেন, মানবিক ডাকে সাড়া দিয়ে মজিদ-নাহার ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা অনুকরণীয়। আরো সামর্থ্যবান ব্যক্তিরা যারা আছেন তারা এগিয়ে আসলে আরো ব্যাপকভাবে অসহায় মানুষ উপকৃত হবেন। এতে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। 
ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাউল ৫ কেজি, আটা ১ কেজি, তেল ১ লিটার, পোলার চাউল, মুসুর ডাল, লবন, নুডুলস, চিনি, সেমাই, ট্যাংসহ ১০ ধরণের খাদ্য সামগ্রী।
প্রসঙ্গত, আমেরিকা প্রবাসী মনির হোসেন হিটু তার পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের মাধ্যমে ২০১০ সাল থেকে অসহায়-দরিদ্র মানুষকে সহায়তা করছেন। প্রতিবছর ঈদ খাদ্য সামগ্রী প্রদান করা ছাড়াও সেলাই মেশিন, শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরন করছে এই ফাউন্ডেশন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২