রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
লাকসাম প্রেসক্লাবের ইফতার মাহফিল
পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্পনেই -আবুল কালাম এমপি
সৈয়দ মুজিবুর রহমান দুলাল
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১:০৬ এএম |




কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। আর সংবাদপত্র সমাজের দর্পণ। কোনো মানুষ ভুলের উর্দ্ধে নয়। আমারও ভুল হতে পারে। একজন প্রকৃত সাংবাদিকের দায়িত্ব হচ্ছে সমাজের সমস্যা, সংকট এবং অসংগতিগুলো চিহ্নিত করে তুলে ধরা। পাশাপাশি এগুলো সমাধানের লক্ষ্যে ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা। এক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্পনেই। শুক্রবার (১৩ মার্চ) লাকসাম প্রেসক্লাবের আয়োজনে প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী এবং এতিমদের সম্মানে  ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম এসব কথা বলেন। 
প্রধান অতিথি মো. আবুল কালাম এমপি বলেন, আমরা অনেকেই ভিন্ন ভিন্ন দল করতে পারি। আমাদের রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতে পারে। কিন্তু আমার সংসদীয় আসনে উন্নয়ন, ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় এবং সকল ধরণের অপরাধ নির্মুলে জাতি, ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে আমরা সবাই এক ও অভিন্ন। 
লাকসাম প্রেসক্লাবের (বিএস টাওয়ার) তৃতীয় তলায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন'র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাকসাম পৌর বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. নুর উল্লাহ রায়হান,  সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বাদল, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল হাসেম মানু, জামায়াতে ইসলামীর পৌরসভা আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহ, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম, বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা, হেফাজতে ইসলাম লাকসাম উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ ইউছুফ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতা শাহ সুলতান খোকন, লাকসাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আকতার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক বেলাল রহমান মজুমদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক প্রমুখ।
মো. আবুল কালাম এমপি বলেন, আমাকে যাঁরা ভোট দিয়েছেন। যাঁরা ভোট দেন নাই। আবার যাঁরা ভোট কেন্দ্রে যাননি। আমি সবার এমপি। আমার কাছে সবাই এক। লাকসাম ও মনোহরগঞ্জে মাদক, সন্ত্রাস চাঁদাবাজীসহ যে কোনো ধরণের অপকর্ম আপনাদের সহযোগিতায় নির্মূলে আমি বদ্ধপরিকর। 
এ সময় অন্যান্যদর মধ্যে লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আবদুল কুদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল, সাবেক আহ্বায়ক মনির আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদসহ প্রেস ক্লাব নেতৃবৃন্দ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, লাকসাম ও মনোহরগঞ্জের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আবদুল হালীম।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২