সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬
২০ মাঘ ১৪৩২
সাংবাদিকদের বিধিনিষেধ বিসিবির, বিএসজেএ-বিএসপিএ’র প্রতিবাদ
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৭ এএম আপডেট: ০২.০২.২০২৬ ২:০৯ এএম |




  সাংবাদিকদের বিধিনিষেধ বিসিবির, বিএসজেএ-বিএসপিএ’র প্রতিবাদ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশাধিকারে নতুন বিধিনিষেধ জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ক্রীড়া সাংবাদিকদের দুই সংস্থা বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
রোববার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসজেএ জানায়, ‘মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রবেশ সংক্রান্ত বিসিবির নতুন বিধিনিষেধ আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং আমাদের প্রাত্যহিক পেশাগত জীবন এতে ব্যাহত হবে বলে আমাদের মনে হয়েছে।’
একই বিবৃতিতে তারা আরও জানায়, ‘নিরাপত্তা বাড়ানোর ব্যাপার উল্লেখ করা হয়েছে এবং যেখানে পূর্ণ সহযোগিতা করতে আমরাও সবসময় প্রস্তুত। কিন্তু সংবাদকর্মীদের পুরোপুরি দূরে ঠেলে ক্রিকেটের প্রসার সম্ভব নয় বলেই আমরা মনে করি। বাংলাদেশ ক্রিকেটের এগিয়ে চলার পথে সংবাদমাধ্যমের ইতিবাচক ভূমিকা সর্বজনবিদিত আপনি নিজেও বিভিন্ন সময়ে বলেছেন, দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশীদার সংবাদকর্মীরা। কিন্তু সেই ভাবনার প্রতিফলন বিসিবির এই সিদ্ধান্তে পড়েনি। বিশেষ করে, এত বড় সিদ্ধান্তনেওয়ার আগে ক্রীড়া সাংবাদিকদের সংগঠনগুলোর সঙ্গে কোনোরকম আলোচনা না করায় আমরা স্তম্ভিত ও হতাশ হয়েছি।’
বিএসজেএ আরও জানায়, ‘আমরা বিসিবির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের পদক্ষেপ সাংবাদিকতার স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করবে এবং স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পথ রুদ্ধ করবে।’
বিএসপিএ বিজ্ঞপ্তিতে জানায়, ‘বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশ সংক্রান্ত সদ্য ঘোষিত নিয়মাবলি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই নিয়মগুলো গণমাধ্যমকর্মীদের জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি করছে।’
একই বিজ্ঞপ্তিতে তারা আরও জানায়, ‘বিএসপিএ সবসময়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং আন্তর্জাতিক গণমাধ্যম নীতিমালা যথাযথভাবে অনুসরণ করেছে। বিশেষ করে মিডিয়া অ্যাক্রেডিটেশন নীতিমালা প্রণয়নে বিসিবি মিডিয়া কমিটির মাধ্যমে আমরা নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করে আসছি।’
বিএসপিএ আরও জানায়, ‘বিএসপিএ দৃঢ়ভাবে জানাতে চায় যে, এসবিএনসিএসে চলমান নিরাপত্তা জোরদার কার্যক্রমে সাংবাদিকরা কোনোভাবেই অন্তরায় নন। ক্রীড়া সাংবাদিকরা দায়িত্বশীলতার সঙ্গে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন এবং দেশ-বিদেশে বাংলাদেশের ক্রিকেটকে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আপনারাই বারবার বলেছেন, সাংবাদিকরা খেলাটির গুরুত্বপূর্ণ অংশীদার—বিএসপিএ বিশ্বাস করে, নীতিগত সিদ্ধান্তেও এই অবস্থান প্রতিফলিত হওয়া উচিত। বিএসপিএ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই সিদ্ধান্তটি অবিলম্বে পুনর্বিবেচনার জন্য জোরালো আহ্বান জানাচ্ছে। বিএসপিএ ও অন্যান্য গণমাধ্যম সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা ও পরামর্শের মাধ্যমে একটি সহযোগিতামূলক এবং সবার জন্য উপকারী সমাধান নিশ্চিত করা সম্ভব।’












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নির্বাচন করা হলো না মুন্সীর
আপিলেও বিফল গফুর ভুইয়া
প্রার্থী না থাকায় হতাশ দেবিদ্বার বিএনপি
দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর পক্ষে বিশাল গণমিছিল
সারাদেশে ১১ দলীয় জোটের গণজোয়ার তৈরি হয়েছে-ডাঃ তাহের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী হতে হবে
একটি গোষ্ঠী জান্নাতের টিকেট বিক্রির নামে মানুষকে ধোকা দিচ্ছে -হাজী ইয়াছিন
প্রাইজ বন্ডের ড্র, ছয় লাখ টাকা বিজয়ী ০০১৭৭৭৭
চৌদ্দগ্রামে সমাবেশ থেকে ফেরার পথে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ১০
একটি দল মুখে ‘হ্যাঁ’ বললেও তলে তলে ‘না’ এর কথা বলে জনসভায় মামুনুল হক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২