রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
বুড়িচং মহিষমারা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
সৌরভ মাহমুদ হারুন।।
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ২:০৬ এএম |


শনিবার ২৪ জানুয়ারি কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের মহিষমারা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহামেদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহিষমারা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুপ্রিম কোর্টের এডভোকেট মোঃ একলাছ উদ্দিন ভূইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য গিয়াস উদ্দিন ভূইয়া এবং পরিচালনা করেন যৌথ ভাবে সহকারী শিক্ষক জিয়া উদ্দিন টুটুল - খোদেজা আক্তার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমেদ।
অতিথি  হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য ডা.  হেলাল উদ্দিন, উপজেলা বিএনপি নেতা  আব্দুল হান্নান ভূইয়া,  উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল জলিল ভূইয়া, আল রফিক ভূইয়া, সাবেক সিনিয়র সহকারী শিক্ষক ফাতেমা আক্তার শিখা,  স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাঈদুর রহমান সুমন,  ইউপি সদস্য আব্দুল মান্নান মেম্বার ভূইয়া, সাবেক মেম্বার  এরশাদ হোসেন ভূইয়া, অবসর সেনা সদস্য গিয়াস উদ্দিন জসিম, আবু ইউসুফ বাবুল, মিজানুর রহমান ভূইয়া।
আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মিতালি সুলতানা, টুটুল চন্দ্র দত্ত, হাবিবুর রহমান মোল্লা, মোঃ আলমগীর হোসেন, জিল্লুর রহমান, মোহছেনা বেগম, মোস্তাক আহমেদ ভূইয়া, শারমিন আক্তার, ইদ্রিস মিয়া চৌধুরী, আনিছুর রহমান ভূইয়া, সহিদুর রহমান ভূইয়া ও ফারজানা আক্তার প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহামেদ ও বিশেষ অতিথি সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইন জীবি ও  সমাজ সেবক এডভোকেট মোঃ একলাছ উদ্দিন ভূইয়া  শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২