বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬
৩০ মাঘ ১৪৩২
কুমিল্লা-৯ আসনে প্রার্থীদের ব্যাপক গণসংযোগ
মোহাম্মদ আবদুর রহিম
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ২:০৬ এএম |


আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কুমিল্লা-৯ আসনে (লাকসাম-মনোহরগঞ্জ) বিভিন্ন জোট ও দলীয় প্রার্থীদের ব্যাপক গণসংযোগ শুরু হয়েছে।
এ রির্পোট লেখা পর্যন্ত তফছিলের আগে ও পরে ২/১টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এ আসনের কোন এলাকায় অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। 
ইতি মধ্যে স্থানীয় প্রশাসন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে শক্ত অবস্থানে এবং নির্বাচনী কর্মকান্ড অনেকটাই গুছিয়ে এনেছে তারা। 
জানা যায়, এ আসনে লাকসাম পৌরসভার ১৬টি, উপজেলার ৮টি ইউনিয়নে ৫১টি ভোট কেন্দ্রে এবং মনোহরগঞ্জের ১১টি ইউনিয়নে ৬৭টি ভোট কেন্দ্রে ভোটাররা ভোট দিবেন। 
লাকসাম পৌরসভা, উপজেলার ৬৭টি কেন্দ্রে ভোটার ২ লাখ ৪৮ হাজার ৪২৯, মনোহরগঞ্জে ৬৭টি কেন্দ্রে ভোটার ২ লাখ ৩০ হাজার ১০৬ জন ভোট দিবেন। 
এছাড়া লাকসাম পৌরসভা ও উপজেলার ৬৭ কেন্দ্রের মধ্যে ঝুকিপূর্ণ কেন্দ্র ২৭টি এবং মনোহরগঞ্জের ৬৭টি কেন্দ্রের মধ্যে ৩৩টি ভোট কেন্দ্র ঝুকি পূর্ণ রয়েছে বলে ১৯৮৬ থেকে ২০২৪ জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের নানান তথ্য সূত্রে জানা গেছে। 
এ দিকে আসন্ন এ জাতীয় নির্বাচনে ২২ জানুয়ারি থেকে বিএনপি জোটের প্রার্থী শিল্পপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল কালাম নিজ গ্রাম পাশাপুর পিতা-মাতার কবর জিয়ারতের মাধ্যমে এ আসনে ধানের শীষের প্রচারনা শুরু করেন। 
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ড. সৈয়দ এ.কে.এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী ব্যাংক রোডের দক্ষিণ মাথায় প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও লাকসাম-মনোহরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে দাঁড়িপাল্লা মার্কার প্রচার শুরু করেন। 
স্বতন্ত্রপ্রার্থী ও এ আসনে বিএনপির সাবেক এমপি কর্নেল (অবঃ) আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা নিজ গ্রাম মনোহরগঞ্জের শরীফপুর পিতার কবর জিয়ারতের মাধ্যমে ফুটবল মার্কার প্রচার শুরু করেছেন। 
ইসলামীক ফ্রন্ট জোটের প্রার্থী সামাজিক ব্যাক্তিত্ব আলহাজ¦ আবু বকর ছিদ্দিক পৌরশহরের পশ্চিমগাঁও গাজী সাহেদার মাজার জিয়ারত ও দক্ষিণ বাইপাস এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্যদিয়ে চেয়ার মার্কার প্রচার শুরু করেন।
ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ উত্তর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে হাতপাখা মার্কার প্রচার শুরু করেন। 
এ আসনে ৮ প্রার্থীর মধ্যে ৫ প্রার্থীর প্রচারনা চোখে পড়লেও অপর ৩ প্রার্থীর কোন গণ সংযোগ দেখা যাচ্ছে না।
উল্লেখ্য এ আসনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভোট ব্যাংক, সনাতন ধর্মীয়, নব্য তরুন ভোটার, প্রবাসী ভোটার ও সাধারণ ভোটারদের আস্থা অর্জনে সকল প্রার্থী নানামুখী তৎপরতা চালিয়ে যাচ্ছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সহিংসতা রোধ করা হবে বড় চ্যালেঞ্জ
সচেতন ভোটেই গণতন্ত্রের সুরক্ষা
জনপ্রত্যাশা পূরণ হোক
ভোট উৎসবের প্রস্তুত কুমিল্লা
কুমিল্লায় ১১ টি আসনে ৮৬ প্রার্থীর ভোটের লড়াই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
বিএনপি থেকে বহিষ্কার মুন্সী
কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো র‌্যাব
ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে বিধিনিষেধ
কুমিল্লা-৫ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২