রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
বুড়িচং ফকির বাজার স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
তরিকুল ইসলাম তরুন
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:২৯ এএম |


কুমিল্লার বুড়িচং উপজেলার ফকির বাজার হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিদ্দিকুর রহমান সুমন ও হিসাবরক্ষক মো. বিল্লাল হোসেনের যৌথ সঞ্চালনায় এবং অধ্যক্ষ মো. পিজিউল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন। এছাড়া অনুষ্ঠানের আহ্বায়ক ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ আরও উপস্থিত ছিলেন বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, সহকারী অধ্যাপক আবদুল খালেক ভূঁইয়া, আতাউর রহমান, রফিকুল ইসলাম, কাজী গিয়াস উদ্দিন, মনির হোসেন, সহকারী শিক্ষক আবেদুল আউয়াল ভূঁইয়া, মফিজুল ইসলাম, ইস্রাফিল সিদ্দিকী, মাসুদুর রহমান, মহিলা সদস্য নাজমা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রতি উৎসাহ সৃষ্টি হয়েছে বলে অভিভাবক ও অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২