শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২
হাইকোর্টের রায় স্থগিত কুমিল্লার দুই আসনে নির্বাচন হবে ইসির নতুন সীমানায়
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১:০৯ এএম আপডেট: ২১.০১.২০২৬ ১:৫৬ এএম |



 হাইকোর্টের রায় স্থগিত কুমিল্লার দুই আসনে নির্বাচন  হবে ইসির নতুন সীমানায়কুমিল্লার দুই সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের লিভ টু আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। ফলে নির্বাচন কমিশনের (ইসি) পুনর্র্নিধারণ করা সীমানা অনুসারে আসন দুটিতে নির্বাচন হতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।
২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসন ছিল দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে এবং কুমিল্লা-২ আসন ছিল হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমানা পুনর্র্নিধারণ করে গত বছরের ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা-১ এবং হোমনা ও তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা-২ সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণ করা হয়। পরে আসন দুটির সীমানা পুনর্র্নিধারণ-সংক্রান্ত গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনসহ ছয়জন। শুনানির পর ১৭ সেপ্টেম্বর রুল জারি করেন হাইকোর্ট। চূড়ান্ত শুনানি শেষে গত ৮ জানুয়ারি হাইকোর্ট এ দুটি আসনের সীমানা পুনর্র্নিধারণ বেআইনি ঘোষণা করে রায় দেন। একই সঙ্গে দাউদকান্দি-তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা-১ আসন ও হোমনা-মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা-২ আসন পুনর্বহাল করতে ইসিকে নির্দেশ দেওয়া হয়।
এ রায় স্থগিত চেয়ে ইসি ও কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এ এম মতিন আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। আবেদন দুটিতে শুনানির পর ১১ জানুয়ারি হাইকোর্টের রায় স্থগিত করে দেন চেম্বার আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা পর্যন্ত তা স্থগিত করা হয়। এর পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন ইসি, স্বতন্ত্র প্রার্থী এ এম মতিন ও এম এ মিজানুর।
আদেশের পর স্বতন্ত্র প্রার্থী এ এম মতিনের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসির লিভ টু আপিল মঞ্জুর করেছেন। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত রাখা হয়েছে। এর ফলে ইসির পুনর্র্নিধারণ করা সীমানা অনুসারে আসন দুটিতে নির্বাচন হতে আইনি কোনো বাধা নেই।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ভালোবাসা দিবস আজ
চমক আর লড়াইয়ে জমজমাট ছিলো কুমিল্লার ভোটের মাঠ
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
বিএনপির জয়জয়কার
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
‘বিদ্রোহী’ শাওনে ধরাশায়ী রেদোয়ান
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম ‎বেসরকারীভাবে বজয়ী জামায়াতের ডাঃ তাহের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২