শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২
জিয়াকে হত্যার মাধ্যমে বিএনপিকে হত্যা করতে চেয়েছিল-ড. খন্দকার মোশাররফ
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১:০৯ এএম আপডেট: ২১.০১.২০২৬ ১:৫৬ এএম |


  জিয়াকে হত্যার মাধ্যমে বিএনপিকে হত্যা  করতে চেয়েছিল-ড. খন্দকার মোশাররফ আলমগীর হোসেন,দাউদকান্দি।।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছিল। যারা হত্যা করেছে, তারা বিএনপিকে হত্যা করতে চেয়েছিল, তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু বেগম জিয়া তাদের চেষ্টাকে ব্যর্থ করে বাংলাদেশে বিএনপিকে সুপ্রতিষ্টিত করে গেছেন। 
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৫টায় দাউদকান্দি উপজেলা বিএনপির আয়োজনে গৌরীপুর বিএনপির কার্যালয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, আমি সৌভাগ্যবান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে আমার বক্তব্য শুনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমাকে সুযোগ দিয়েছেন এবং ছাত্রদলকে সম্পৃক্ত করার জন্য বিএনপিতে প্রথম আমাকে ছাত্র বিষয়ক সম্পাদক করেছিলেন। এরপর থেকে তিনি আমাকে দলের বিভিন্ন পদে সম্পৃক্ত করে রেখেছিলেন।
কুমিল্লা-১ আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী ড. মোশাররফ হোসেন বলেন, বিএনপির প্রতিটি নির্বাচনে আমি অংশগ্রহণ করলেও দলের প্রধান হিসেবে জিয়াউর রহমান বা বেগম জিয়া কখনো আমার নির্বাচনী সভায় বক্তৃতা দিতে আসে নাই। এবার শেষ বয়সে এসে আমি সৌভাগ্যবান যে, আমি শুনেছি আগামী ২৫ জানুয়ারী দলের সভাপতি তারেক রহমান দাউদকান্দি বিশ্বরোডে আসছেন। 
দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভুইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব জসিম উদ্দিন প্রমুখ।



















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ভালোবাসা দিবস আজ
চমক আর লড়াইয়ে জমজমাট ছিলো কুমিল্লার ভোটের মাঠ
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
বিএনপির জয়জয়কার
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
‘বিদ্রোহী’ শাওনে ধরাশায়ী রেদোয়ান
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম ‎বেসরকারীভাবে বজয়ী জামায়াতের ডাঃ তাহের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২