রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১:৪৮ এএম |


ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী ছাত্রদলে যোগদান করেছেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের হাতে ফুলের তোড়া নিয়ে তারা যোগদান করেন।
এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ছাত্রদল এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতা ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে ও সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাইনুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান, সাবেক সহসভাপতি মোকাররম হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানে জেলায় বৈষম্যবিরোধী ছাত্রদের সংগঠক মোহাইমিনুল আজবীন, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী আশীষ ভৌমিক ও তন্নী আক্তার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিম উদ্দিন, ছাত্র সংগঠনক সৈয়দ মোহাম্মদ আলী প্রমুখ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২