শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২
দেবিদ্বারে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
শাহীন আলম
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১২:১৮ এএম আপডেট: ০৮.১২.২০২৫ ১:১৫ এএম |

 দেবিদ্বারে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
কুমিল্লার দেবিদ্বারে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মো.ফয়সাল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ফয়সাল জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়নপুর গ্রামের মো. জিয়া হোসেনের ছেলে। সে পেশায় একজন ট্রাক হেলপার। গত ৪ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়নপুর (ছয়গুরা) গ্রামে  এ ঘটনা ঘটে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর রাতে ভুক্তভোগী ওই নারী ঘরে একা থাকার সুযোগে ফয়সাল সেখানে প্রবেশ করে তাকে জোরপূর্বকভাবে ধর্ষণ করেন। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্তের পরিবার নানা প্রলোভন দেখায় ও চাপ সৃষ্টি করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে এ নিয়ে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয়রা অভিযুক্ত ফয়সালকে আটক করে পুলিশে খবর  দেয় পরে রাত ৯টায় দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই অভিযুক্ত যুবককে থানায় নিয়ে আসে এবং ভুক্তভোগী ওই নারীর ছেলে বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। 
দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মঈনুদ্দীন বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ঘটনার সত্যতা স্বীকার করে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে  কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
সমাবর্তন পেয়ে পাহাড়কাপানো উল্লাসে মেতে উঠলো সিসিএন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২