বুধবার ২১ জানুয়ারি ২০২৬
৮ মাঘ ১৪৩২
তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টারনা সরালে ব্যবস্থা
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৫০ এএম আপডেট: ০৮.১২.২০২৫ ১:২৫ এএম |

 তফসিল ঘোষণার  ৪৮ ঘণ্টার মধ্যে  পোস্টারনা সরালে ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে আগাম নির্বাচনি প্রচারসামগ্রী সরাতে হবে। অন্যথায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে দশম কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, নির্বাচনে ৩০০ ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি কাজ করবে। তারা শুধুমাত্র ইনকোয়ারি না, তারা চাইলে বিচারও করতে পারবেন। আর এর পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা থাকবেন তারা তাদের কাজ করতে পারবেনই।
আচরণবিধি প্রতিপালন এবং নিশ্চিতকরণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তফসিল ঘোষণার পর দিন থেকেই প্রত্যেক উপজেলা বা থানায় দু’জন করে থাকবেন। এই সংখ্যাটা শেষ পাঁচ দিনে অর্থাৎ নির্বাচনের আগের তিন দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন এটা বেড়ে যাবে।
তিনি বলেন, নির্বাচনি প্রচারসামগ্রী তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। এগুলো সরাতে হবে এবং এগুলো না সরালে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচনি আচরণবিধির আওতায়।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লার অলিপুরে সমাহিত র‌্যাব কর্মকর্তা মোতালেব
পরিবারের চেয়ে বেশি সময় আমার স্বামী দেশকে দিতো : মোতালেবের স্ত্রী
মঞ্জুরুল মুন্সী ও গফুর ভূইয়ার রিটের শুনানি আজ
ধানের শীষের প্রশ্নে কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা সদরে বিএনপিতে ঐক্যের সুর
হাইকোর্টে ফয়সালা হবে : গফুর ভূইয়া
হাজি ইয়াছিনের সিদ্ধান্ত কুমিল্লার উন্নয়নে নতুন পথের পাথেয় হবে: মনির চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২