রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
কুমিল্লায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে, গোসল করতে থাকা ৩ নারী নিহত
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১:২৬ এএম আপডেট: ০৫.১২.২০২৫ ১:৩৪ এএম |



 কুমিল্লায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে  খালে, গোসল করতে  থাকা ৩ নারী নিহতকুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে ৩ জন নারী নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় এক শিশু আহত হয় বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে তিতাস উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের চর রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন- তিতাস উপজেলার চর রাজাপুর গ্রামের সামছুন্নাহার (৩৫), রোজিনা আক্তার (৩০) ও রীনা আক্তার (৩৫)। 
বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ জানান, দুপুরে কড়িকান্দি গ্রামের এক শিশুসহ ৩ নারী গোসল করতে যান। এসময় রাজাপুর থেকে কড়িকান্দিগামী একটি ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে যায়। এতে গোসল করতে গিয়ে ঘাটলায় থাকা ওই ৩ জন নারী ঘটনাস্থলে নিহত হন। এসময় আহত হয় এক শিশু। পরে স্থানীয় লোকজন এগিয়ে আহত শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২