শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২
কুমিল্লার তিতাসে ওয়ার্ড বিএনপি নেতা অস্ত্রসহ গ্রেফতার
কবির হোসেন, তিতাস
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৭:৩৪ পিএম |

কুমিল্লার তিতাসে ওয়ার্ড বিএনপি নেতা অস্ত্রসহ গ্রেফতারকুমিল্লার তিতাসে এক ওয়ার্ড বিএনপি নেতাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী ও তিতাস থানা পুলিশের যৌথ দল। গত শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মজিদপুর ইউনিয়নের সাহাপুরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তি মো. মান্নান ভূইয়া (৫৮) মজিদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছে তিতাস থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে মান্নান ভূইয়ার বসতঘর সংলগ্ন টয়লেটের ছাদ থেকে বস্তাবন্দি অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান, পাঁচটি সিসা কার্তুজ, দুটি রামদা, একটি পুরাতন চাপাতি ও একটি লম্বা ছোড়া উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘর থেকে নগদ দুই লাখ ৬৩ হাজার ৭৬০ টাকাও জব্দ করা হয়। এ ঘটনায় শনিবার তিতাস থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে মান্নান ভূইয়ার স্ত্রী হাজেরা খাতুন অভিযোগ করে বলেন, আমাদের গ্রামের আওয়ামী লীগের কিছু লোকের সঙ্গে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলছে। তারই জেরে পরিকল্পিতভাবে আমার স্বামীর বাসার বাইরে বাথরুমের ছাদে এসব অস্ত্র রেখে তাকে ফাঁসানো হয়েছে। আমি সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছি।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতেই সেনাবাহিনী ও তিতাস থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
সমাবর্তন পেয়ে পাহাড়কাপানো উল্লাসে মেতে উঠলো সিসিএন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২