বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২
কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৮ এএম আপডেট: ০৪.১২.২০২৫ ১:১৮ এএম |


 কুমিল্লায় জাতীয় ও  আন্তর্জাতিক প্রতিবন্ধী  দিবস পালিতকুমিল্লায় ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধি সেবা ও সাহায্যকেন্দ্র কুমিল্লা। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”।
সমাজসেবা অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মু: রেজা হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা আমিন, তারেক সালমান, ফরিদা খানমসহ কুমিল্লার বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ, সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন প্রতিবন্ধী স্কুল ও সংগঠনের শিক্ষার্থাীবৃন্দ।
বক্তারা বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। আমাদের সম্পদ। সঠিক সুযোগ পেলে তারা হয়ে উঠতে পারেন উন্নয়নের শক্তিশালী চালিকা শক্তি। তাদের কাজে লাগাতে হবে। তাদের মুল স্রোতে টানতে হবে। সরকার প্রতিবন্ধীদের কাজে লাগাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা চাই তারাও সমাজে ভুমিকা রাখুক। 
অনুষ্ঠানে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট, স্পিচ থেরাপিস্ট, ফিজিও থেরাপিস্টগণ তাদের কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন।
আলোচনা শেষে প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ করা হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করলে সাধারণ মানুষই উপযুক্ত জবাব দেবে : টুকু
৯ কোটি ২০ লাখে কলকাতায় মুস্তাফিজ
এখনও সংকটাপন্ন হাদির অবস্থা, চিকিৎসকদের চোখ ‘টাইম উইন্ডোতে’
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার
মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফাইরোজ গোপালগঞ্জ মেডিকেল কলেজে চান্স পেয়েছে
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৫ প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক
ফাইনাল সিলেকশনেই স্পষ্ট হবে প্রার্থী --হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২