বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
কুমিল্লায় ১৬ বছরের কিশোর নিখোঁজ: খোঁজ দিতে পরিবারের আকুতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১২:০৭ এএম |


কুমিল্লায় মিনহাজুল ইসলাম রাফি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। পরিবারের দাবি, বুধবার ভোর ফজরের নামাজের পর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। শেষবার তাকে কুমিল্লা পাসপোর্ট অফিসের বিপরীত পাশে অবস্থিত আল হেরা তাহসীনুল কোরআন মাদ্রাসা এলাকায় দেখা যায়। উক্ত ঘটনায় কুমিল্লা কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। 
নিখোঁজ রাফির গ্রামের বাড়ি কুমিল্লার বাক্ষ্মণপাড়া থানার নাগাইশ গ্রামে। তার পিতা কুদ্দুসুর রহমান জানান, সকালে রাফি মাদ্রাসা থেকে বের হলেও আর ফিরে আসেনি। পরিবার ও আত্মীয়স্বজন আশপাশের এলাকা খুঁজে কোনো সন্ধান না পেয়ে উদ্বেগে দিন পার করছেন।
পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী রাফির বয়স ১৬ বছর, উচ্চতা প্রায় ৪ ফুট ১০ ইঞ্চি। গায়ের রঙ স্যামলা এবং চুল কালো। নিখোঁজের সময় তার পরনে ছিল নীল পাঞ্জাবি এবং হাতে ছিল একটি ব্যাগ।
রাফির পিতা জানান, আমরা খুবই দুশ্চিন্তায় আছি। কেউ যদি আমার ছেলের বিষয়ে কোনো তথ্য জানতে পারেন, দয়া করে ০১৮২০৬৪২৯৭৭ নাম্বারে আমাকে  জানান। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
কুমিল্লায় ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২