সোমবার ১৬ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২
দেবিদ্বারে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সঙ্গে চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎ
শাহীন আলম
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১২:৩০ এএম আপডেট: ২৮.১১.২০২৫ ১:০৭ এএম |



 দেবিদ্বারে জুলাই আন্দোলনে  শহীদ ও আহত পরিবারের সঙ্গে  চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎ কুমিল্লার দেবিদ্বারে জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন চায়না দূতাবাসের রাজনৈতিক পরিচালক মি. জেং জিংএর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে শহীদ ও আহতদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর নেন প্রতিনিধি দল। এসময় প্রতিটি পরিবারে উপহার সামগ্রী প্রদান করেন তারা। 
জানা গেছে, বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে মতবিনিময় করতে মাঠে নেমেছে চীনের একটি রাজনৈতিক পর্যবেক্ষক দল। এরই অংশ হিসেবে তারা দেশের বিভিন্ন জেলায় জুলাই শহীদ ও আহত জুলাইযোদ্ধার পরিবারের খোঁজখবর নেয়া শুরু করেন। প্রতিনিধি দল দেবিদ্বারে এসে প্রথমে শহীদ আব্দুর রাজ্জাক রুবেলের বাড়িতে  গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় রাজনৈতিক বিষয়ক সহকারী রাষ্ট্রদূত লিন ইয়াং, দূতাবাসের কর্মকর্তা সুরাইয়াসহ দলটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 
প্রতিনিধিদল পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, স্থানীয় নেতৃত্বের সঙ্গে মতবিনিময় এবং জনগণের অভিজ্ঞতা জানতেই তাদের এই সফর। তারা জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সঙ্গে মতবিনিময় অব্যাহত রাখবেন এবং ভবিষ্যতে আবারও দেবিদ্বার সফরের আগ্রহ প্রকাশ করেন।
গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন পৌর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রুবেল (৪০)। প্রতিনিধিদল রুবেলের স্ত্রী ও সন্তানদের খোঁজখবর নেন এবং । একই সঙ্গে রুবেলর দুই শিশুর লেখাপড়ায় বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শও দেন তারা। পরে দলটি উপজেলার ভিড়াল্লা গ্রামে গিয়ে আহত জুলাইযোদ্ধা ইয়াছিন আহমেদের শারীরিক অবস্থার খোঁজ নেন। পরিদর্শনকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক ও জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহসহ জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ ----মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনা প্রধান
কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
কুমিল্লার দেবিদ্বারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
দেবিদ্বারে দুই শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক
লাকসামে এতিমদের মাঝে সাড়ে ১৭ লাখ টাকার চেক বিতরণ করলেন এমপি আবুল কালাম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২