বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২
তিতাস ছাত্রদল সদস্য সচিবের পদ স্থগিত
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:৩৭ এএম আপডেট: ১৭.১১.২০২৫ ১:১৯ এএম |


 তিতাস ছাত্রদল  সদস্য সচিবের  পদ স্থগিতকুমিল্লা উত্তর জেলার তিতাস উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন হক বাবুর পদ সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। ১৬ ই নভেম্বর রোববার সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
অভিযোগ রয়েছে ছাত্রদলের কুমিল্লা উত্তর জেলার আওতাধীন তিতাস উপজেলা সদস্য সচিব আল আমিন হক বাবু সড়ক ও জনপদের (সওজ) জায়গা দীর্ঘদিন নিজের দখলে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। যা আইনগত অবৈধ ও দলীয় শৃঙ্খলার পরিপন্থী কাজ। এ বিষয়ে সঠিকভাবে তদন্ত করে মূল ঘটনা উপস্থাপনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। তদন্ত কমিটির দায়িত্বপ্রাপ্ত তিনজন হলেন, কেন্দ্ৰীয় সংসদের প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, সহ দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ এবং নাজমুল সাকিব। তাদেরকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে সঠিকভাবে তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করলে সাধারণ মানুষই উপযুক্ত জবাব দেবে : টুকু
৯ কোটি ২০ লাখে কলকাতায় মুস্তাফিজ
এখনও সংকটাপন্ন হাদির অবস্থা, চিকিৎসকদের চোখ ‘টাইম উইন্ডোতে’
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার
মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফাইরোজ গোপালগঞ্জ মেডিকেল কলেজে চান্স পেয়েছে
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৫ প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক
ফাইনাল সিলেকশনেই স্পষ্ট হবে প্রার্থী --হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২