বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২
ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ ৪ কারবারী গ্রেফতার
ইসমাইল নয়ন।।
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:৩৭ এএম আপডেট: ১৭.১১.২০২৫ ১:২৯ এএম |




  ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ ৪ কারবারী গ্রেফতার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গতকাল ১৫ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় শশীদল ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ শশীদল
নারায়নপুর (উত্তরপাড়া) মোঃ জসিম উদ্দিন (৫০) এর বসত ঘর হইতে ১২ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশে এসআই মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্সসহ শশীদল ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নারায়নপুর (উত্তরপাড়া) মোঃ জসিম উদ্দিন (৫০) এর বসত ঘরে মাদক মজুত রয়েছে। এসময় পুলিশ জসিম উদ্দিনের বসত ঘরে প্রবেশের জন্য দরজা খোলার জন্য ধাক্কা দিলে, জসিম উদ্দিন পুলিশের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে জসিম উদ্দিন সহ খুচরা গাঁজা কিনতে আসা আরো তিন জনকে পুলিশ আটক করে। এসময় পুলিশ তার বসত ঘরের খাটের নিচ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে।
আটকৃত আসামিরা হলেন উপজেলার নারায়নপুর গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে মোঃ জসিম উদ্দিন (৫০), একই এলাকার মোঃ আব্দুল আজিজের ছেলে মোঃ আক্তার হোসেন (৪২), আশাবাড়ী গ্রামের মৃত আনু মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম প্রকাশ টেইলার্স নজরুল (৪৫), একই এলাকার মোঃ সুলতান মিয়ার ছেলে মোঃ মনির হোসেন (৩৫)। পুলিশ তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে। তাদেরকে পুলিশ যথাযথ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। এ ব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করলে সাধারণ মানুষই উপযুক্ত জবাব দেবে : টুকু
৯ কোটি ২০ লাখে কলকাতায় মুস্তাফিজ
এখনও সংকটাপন্ন হাদির অবস্থা, চিকিৎসকদের চোখ ‘টাইম উইন্ডোতে’
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার
মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফাইরোজ গোপালগঞ্জ মেডিকেল কলেজে চান্স পেয়েছে
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৫ প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক
ফাইনাল সিলেকশনেই স্পষ্ট হবে প্রার্থী --হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২