শনিবার ২৭ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩
রায় যাই হোক তা কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:৩৭ এএম আপডেট: ১৭.১১.২০২৫ ১:২১ এএম |



 রায় যাই হোক তা  কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টাসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার রায় প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ট্রাইব্যুনাল কী রায় দেয় তা তো জানি না। তবে আগামীকাল সোমবার ট্রাইব্যুনাল রায় যাই দিক, তা কার্যকরী হবে এবং জনগণ তা মেনে নেবে। এ রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরোপুরি প্রস্তুত।
রোববার দুপুরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে জেলা পুলিশ লাইনসে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো বা খুবই খারাপ তা বলব না, এখন যে পরিস্থিতি আছে তা মোটামুটি সন্তোষজনক। দেশ স্বাধীনের পর থেকে ৫৪ বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো তা কেউ কোনো দিন বলেনি। দুই-চার দিন ধরে দুই-একটা জায়গায় ঝামেলা হচ্ছে তা সবার সহযোগিতায় নিয়ন্ত্রণে চলে আসবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু ও উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। এবার নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া শুধু প্রশাসনের ওপর নির্ভর করে না। সুষ্ঠু নির্বাচনের সম্পন্নে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, সর্বোপরি জনগণের কার্যক্রমের ওপরও নির্ভর করে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে কেউ তা থামাতে পারবে না। বর্তমানে বিভিন্ন জায়গায় নির্বাচনি পোস্টার হচ্ছে, কিছু দল প্রার্থী ঘোষণা করেছে যা ভালো দিক।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
হামের প্রাণহানি ৭০০ ছাড়াল
শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
সম্পর্ক উন্নয়‌নে ভার‌তের ‘গ্রিন সিগন্যাল’ কী বার্তা দি‌চ্ছে?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লাকে যানজটমুক্ত করতে কুসিকের উচ্ছেদ অভিযান
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২