বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
২৬ অগ্রহায়ণ ১৪৩২
গোমতী নদীর চর থেকে অটোচালক কিশোরের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:৩৭ এএম আপডেট: ১৭.১১.২০২৫ ১:২০ এএম |



 গোমতী নদীর চর থেকে অটোচালক কিশোরের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১ কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদীর চর থেকে মোহাম্মদ মাইনুদ্দিন (১৭) নামে এক অটোচালক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার ভান্তি এলাকা সংলগ্ন গোমতী নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাইনুদ্দিন দেবিদ্বার উপজেলার ধামতি গ্রামের মোহাম্মদ মোখলেস উদ্দিনের ছেলে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশার পাঁচটি ব্যাটারি জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক। তিনি জানান, ভোরে স্থানীয় কৃষকরা গোমতী নদীর চরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-রাতের কোনো একসময় ছিনতাইকারীরা অটোরিকশার ব্যাটারি নেওয়ার জন্য কিশোরটিকে হত্যা করে। পরে মরদেহটি কাপড় দিয়ে পেঁচিয়ে চর এলাকায় ফেলে রাখা হয়।”
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আব্দুর রাজ্জাককে আটক করে এবং তার কাছ থেকে অটোরিকশার চুরি হওয়া পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়।
মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
আসন্ন নির্বাচনে পুলিশের অতীত বদনাম ঘুচানোর চেষ্টা হবে
দুর্নীতিমুক্ত দেশ গড়তে একসাথে কাজ করতে হবে: জেলা প্রশাসক
গৃহবধূকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন
রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ বুধবার , এরপর তফসিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস উদ্যাপন
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২