বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২
কুমিল্লা ক্লাবের উদ্যোগে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা
শাহীন আলম
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:৩৭ এএম আপডেট: ১৭.১১.২০২৫ ১:১৯ এএম |



 কুমিল্লা ক্লাবের উদ্যোগে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা কুমিল্লা ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মো.আমিরুল কায়ছারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে কুমিল্লা ক্লাবের উদ্যোগে ক্লাবের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে তাকে ক্রেস্ট ও ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়।  
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ক্লাবের সহ সভাপতি আমিরুজ্জামান আমির। 
সংবর্ধিত জেলা প্রশাসক তাঁর বিদায়ী বক্তব্যে কুমিল্লার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে তাঁর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, “কুমিল্লার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। এই জেলার সঙ্গে আমার আবেগের সম্পর্ক তৈরি হয়েছে।” 
কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল বলেন, “বিদায়ী জেলা প্রশাসক মানবিক, দায়িত্বশীল ও কর্মঠ প্রশাসক হিসেবে কুমিল্লায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। তাঁর আন্তরিকতা ও উন্নয়নমুখী নেতৃত্ব কুমিল্লাবাসীর মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।” আমরা তাঁর উজ্জল ভবিষ্যত কামনা করছি। 
কুমিল্লা ক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. সাজ্জাদুল কবিরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল, সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাকিল, কোষাধক্ষ্য  মো. আতিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জহিরুল হক জেন্টু,  অতিথি ও আপ্যায়ন সম্পাদক  মো. ওমর ফারুক শাহীন, কল্যাণ সম্পাদক নাছির উদ্দিন সুমন, সিনিয়র সদস্য অ্যাড. গোলাম উদ্দিন, নাট্য ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরীসহ কুমিল্লা ক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করলে সাধারণ মানুষই উপযুক্ত জবাব দেবে : টুকু
৯ কোটি ২০ লাখে কলকাতায় মুস্তাফিজ
এখনও সংকটাপন্ন হাদির অবস্থা, চিকিৎসকদের চোখ ‘টাইম উইন্ডোতে’
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার
মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফাইরোজ গোপালগঞ্জ মেডিকেল কলেজে চান্স পেয়েছে
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৫ প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক
ফাইনাল সিলেকশনেই স্পষ্ট হবে প্রার্থী --হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২