বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২
১৭১ রানের ইনিংস খেলেও যে আক্ষেপ জয়ের
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১২:০৫ এএম আপডেট: ১৪.১১.২০২৫ ১২:৫৫ এএম |



  ১৭১ রানের ইনিংস খেলেও যে আক্ষেপ জয়ের
১৬৯ রান নিয়ে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন মাহমুদুল হাসান জয়। অনেকের প্রত্যাশা ছিল হয়তো ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটা পেয়ে যাবেন তিনি। তবে তৃতীয় দিনের শুরুতে আজ আর মাত্র ২ রান যোগ করেই ব্যক্তিগত ১৭১ রানে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন।
সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরির মাইলফলকে রূপ দিতে পারেননি। যা নিয়ে তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে হতাশা প্রকাশ করেছেন।
ওপেনিংয়ে নামা মাহমুদুল হাসান জয় ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন সিলেটে। ২৮৬ বলের ইনিংসে ১৪ চার ও ৪ ছক্কার সাহায্যে ১৭১ রান এসেছে তার ব্যাট থেকে। যদিও দিন শেষে আফসোসের কথাই শোনালেন। জয় বলেন, 'হ্যাঁ, অবশ্যই একটু হতাশ। কারণ আমার জীবনের প্রথম ডাবল সেঞ্চুরি হতে পারত যদি আমি শেষ পর্যন্ত ক্যারি করতে পারতাম। আমি বলব, একটু হতাশ যে শেষ পর্যন্ত পারিনি।'
জয় সর্বশেষ অর্ধশতক পেয়েছিলেন ২০২৩ সালে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি আসে ২০২২ সালে। বলা যায়, আয়ারল্যান্ডের বিপক্ষে প্রত্যাবর্তনটা রাঙালেন জয়, 'সব মিলিয়ে বলব, আমি খুশি। কারণ অনেক দিন পর দলে ফিরে বড় ইনিংস খেলতে পেরেছি। তবে যদি ডাবল সেঞ্চুরি হতো, আরও ভালো লাগত। ওই দিক থেকে একটু হতাশ।'
এনসিএল টি-টোয়েন্টির সেঞ্চুরি আত্মবিশ্বাস জুগিয়েছে জয়কে, ‘আসলে এনসিএল টি-টোয়েন্টির সেঞ্চরি থেকে আমি নিজেকে আরও বুস্টআপ করতে পেরেছি। কারণ ওইখানে খুব ভালো পারফর্ম হয়েছে। এরপর এনসিএল চারদিনের ম্যাচেও ভালো পারফর্ম ছিল। সুতরাং আমি চেষ্টা করেছি ওইখানে যেমন ইনিংসটা ক্যারি করতে পেরেছি, এখানে এসেও যেন একই কাজটা করি। ভিন্ন কিছু করব না, শুধু এনসিএলে যেভাবে খেলে এসেছি ওইভাবে ক্যারি করব।’














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
আসন্ন নির্বাচনে পুলিশের অতীত বদনাম ঘুচানোর চেষ্টা হবে
দুর্নীতিমুক্ত দেশ গড়তে একসাথে কাজ করতে হবে: জেলা প্রশাসক
গৃহবধূকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন
রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ বুধবার , এরপর তফসিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস উদ্যাপন
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২