বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২
সরকারি জায়গায় ভবন নির্মাণ, অর্থদণ্ড দিলেন ইউএনও
প্রদীপ মজুমদার :
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১২:২১ এএম আপডেট: ১২.১১.২০২৫ ১২:৪৯ এএম |





 সরকারি জায়গায়  ভবন নির্মাণ, অর্থদণ্ড  দিলেন ইউএনও  সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণ করার অপরাধে কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের জালগাঁওয়ে মঈনউদ্দীন(৩৩) নামে এক ব্যক্তিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার ১১ নভেম্বর বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। 
এছাড়া মূল্যতালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তিন জন মুদি ব্যবসায়ীকে ৩ হাজার টাকা এবং নোংরা - অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশনের অপরাধে ৩ হোটেল ব্যবসায়ীকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ০৭ টি মামলায় ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সহযোগিতায় ছিলেন লালমাই থানা পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবসায়ীকে যথাযথ নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করলে সাধারণ মানুষই উপযুক্ত জবাব দেবে : টুকু
৯ কোটি ২০ লাখে কলকাতায় মুস্তাফিজ
এখনও সংকটাপন্ন হাদির অবস্থা, চিকিৎসকদের চোখ ‘টাইম উইন্ডোতে’
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার
মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফাইরোজ গোপালগঞ্জ মেডিকেল কলেজে চান্স পেয়েছে
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক
কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৫ প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ
ফাইনাল সিলেকশনেই স্পষ্ট হবে প্রার্থী --হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২