শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় ডিবি পুলিশের অভিযানে দুই উপজেলার যুবলীগের দুই নেতা গ্রেফতার
সৌরভ মাহমুদ হারুন:
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১২:৩০ এএম আপডেট: ১২.১১.২০২৫ ১২:৫০ এএম |





 বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় ডিবি পুলিশের অভিযানে দুই উপজেলার যুবলীগের দুই নেতা গ্রেফতারকুমিল্লার বুড়িচং উপজেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলার দুই যুবলীগের নেতা ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে।
কুমিল্লার বুড়িচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ষোলনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার ১০ নভেম্বর রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর রানীর দিঘীর এলাকায় তার বাসা থেকে আটক করা হয়। অপর দিকে ডিবি পুলিশের একই টিম ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সভাপতি উজ্জ্বল চন্দ্র শীল কে গ্রেফতার করে।
কুমিল্লা ‎জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কুমিল্লা ‎জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেফতার কৃত বিল্লাল হোসেন চেয়ারম্যান ও ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগের সভাপতি উজ্জ্বল চন্দ্র শীল কে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২