বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
২৬ অগ্রহায়ণ ১৪৩২
লালমাইয়ে ৩ যুবলীগ নেতা গ্রেফতার
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১:০৯ এএম আপডেট: ১১.১১.২০২৫ ১:১৬ এএম |



  লালমাইয়ে ৩ যুবলীগ নেতা গ্রেফতার প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলায় আওয়ামী যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ও লালমাই থানা পুলিশ। গ্রেফতারকৃত আবদুল ওহাব সেলিম (৪৫) উপজেলার বাকই উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি, সে হাজীপুর গ্রামের আবদুল মমিনের ছেলে, তাকে ৯ নভেম্বর রবিবার রাতে তার ব্যবসা প্রতিষ্ঠান বিজরা বাজার থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। একই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম (৪০) কে তার গার্মেন্টস দোকান হরিশ্চর বাজার থেকে গ্রেফতার করা হয়, সে মোহনপুর গ্রামের মাওলানা সিদ্দিকুর রহমানের ছেলে। এছাড়া লালমাই থানা পুলিশ বাগমারা দক্ষিণ ইউনিয়নের নাগরীপাড়া থেকে আবদুর রশিদ নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে। 
সোমবার (১০ নভেম্বর ) সকালে তথ্যটি নিশ্চিত করেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, দুজনকে ডিবি পুলিশ গ্রেফতার করে। একজনকে গ্রেফতার করেছে লালমাই থানা পুলিশ। তিনি বলেন, সদর দক্ষিণ মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়। 
চব্বিশের ৫ আগস্টের আওয়ামী লীগে ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গাঢাকা দিলেও যুবলীগ নেতারা এলাকায় ব্যবসা বাণিজ্য করছেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
আসন্ন নির্বাচনে পুলিশের অতীত বদনাম ঘুচানোর চেষ্টা হবে
দুর্নীতিমুক্ত দেশ গড়তে একসাথে কাজ করতে হবে: জেলা প্রশাসক
গৃহবধূকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন
রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ বুধবার , এরপর তফসিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস উদ্যাপন
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২