বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২
দাউদকান্দিতে নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১:০৯ এএম আপডেট: ১১.১১.২০২৫ ১:১৬ এএম |


  দাউদকান্দিতে নিখোঁজের তিনদিন  পর যুবকের মরদেহ উদ্ধার আলমগীর হোসেন, দাউদকান্দি।।
দাউদকান্দিতে নিখোঁজের তিনদিন পর মো. রিপন ওরফে শিপন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। ৯ নভেম্বর রবিবার রাতে উপজেলার মালিগাঁও ইউনিয়নের চাঁপাতুলী গ্রামে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিপন ওই গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। 
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ নভেম্বর) রাতে এলাকায় এক মাহফিল চলাকালে রিপন বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তিনদিন ধরে পরিবার ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
অবশেষে ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় চাঁন মিয়ার পুকুরে ভাসমান অবস্থায় রিপনের মরদেহ দেখতে পান গ্রামবাসী। খবর ছড়িয়ে পড়লে কান্নায় ভেঙে পড়ে পরিবার ও এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, রিপন একই গ্রামের সনাতন ধর্মাবলম্বী বিশ্বজিতের স্ত্রী জয়ন্তী (৩৫)-এর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এ নিয়ে এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।
তাদের ধারণা, এই সম্পর্কের জের ধরেই জয়ন্তীর পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে রিপনকে হত্যা করে পুকুরে ফেলে দেয়। তারা দ্রুত তদন্ত শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 
নিহতের বাবা রমিজ উদ্দিন ও মা আমেলা খাতুন অভিযোগ করে বলেন, ‘আমাদের রিপনকে ডেকে নিয়ে গেছে, আর জীবিত ফেরত দেয়নি। আমরা আমাদের ছেলের হত্যার ন্যায়বিচার চাই।’
দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। নিহতের স্বজনরা দাফন শেষে অভিযোগ দেবে বলে জানিয়েছেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
একের পর এক ক্যাচ মিস, হেরেই গেলো বাংলাদেশ
কুমিল্লা সরকারি কলেজে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন
ক্রিকেট বন্ধ করা প্রতিবাদের ভাষা হতে পারে না : ফারুক
১৪ ডিসেম্বর থেকে প্রথম বিভাগ ক্রিকেট লিগ
বসুন্ধরা কিংস-মোহামেডানের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে!
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
৯ ডিসেম্বর দাউদকান্দি মুক্ত দিবস
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২