বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২
চৌদ্দগ্রামে নাশকতার আশঙ্কায় কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন আটক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১২:২৭ এএম আপডেট: ১১.১১.২০২৫ ১:১৬ এএম |





  চৌদ্দগ্রামে নাশকতার আশঙ্কায় কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন আটকচৌদ্দগ্রাম প্রতিনিধি: কার্যক্রম নিষিদ আ’লীগের ঘোষিত লকডাউন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এরই অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৪৪ কিলোমিটার এলাকায় টহল জোরদার করা হয়েছে। সোমবার নাশকতার আশঙ্কায় চৌদ্দগ্রাম উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।  
পুলিশ জানায়, সকল ধরনের নাশকতা এড়াতে চৌদ্দগ্রাম থানা, মিয়াবাজার হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল সেক্টরের পৃথক টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার রাত থেকে টহল জোরদার করেছে। ইতোমধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠনগুলোর নেতাকর্মীদের আটক করতে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়েছে। নাশকতার আশঙ্কায় সোমবার উপজেলা কৃষকলীগের সভাপতি ও গুণবতী ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনকে আটক করা হয়। 
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘আনোয়ার হোসেনকে সন্ত্রাস বিরোধী আইনে উপজেলা পরিষদ এলাকা থেকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
আসন্ন নির্বাচনে পুলিশের অতীত বদনাম ঘুচানোর চেষ্টা হবে
দুর্নীতিমুক্ত দেশ গড়তে একসাথে কাজ করতে হবে: জেলা প্রশাসক
গৃহবধূকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন
রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ বুধবার , এরপর তফসিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস উদ্যাপন
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২