বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
২৬ অগ্রহায়ণ ১৪৩২
ব্রাহ্মণপাড়ায় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১২:২৭ এএম আপডেট: ১১.১১.২০২৫ ১:১৬ এএম |



 ব্রাহ্মণপাড়ায় ট্রেনে কাটা পড়ে  মোটরসাইকেল চালকের মৃত্যুইসমাইল নয়ন।। 
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রেনে কাটা পড়ে মো: লিটন মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১০ নভেম্বর) সকাল ৯ টার দিকে ঢাকা থেকে চট্রগ্রামগামী সোনার বাংলা ট্রেনটি ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ভাল্লক নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। সড়কটির রেল ক্রসিং এলাকাটি অরক্ষিত থাকায় ঘটনা ঘটে বলে জানায় প্রত্যেক্ষ দর্শীরা। নিহত মো: লিটন মিয়া শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (দুর্গাপুর) এলাকার আবদুল হাইয়ের ছেলে।
ঘটনার সময় প্রত্যাক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান , সোমবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ভাল্লক নামক স্থানে অরক্ষিত রেল ক্রসিং এর কাছে এলে দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে রেল ক্রসিং পার হতে গেলে ট্রেনে কাটা পড়ে লিটন। এসময় মোটরসাইকেলসহ যুবক লিটন মিয়ার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে নিহত হন। পরে এলাকাবাসী ও স্বজনরা দূুর্ঘটনার স্থান থেকে তাকে উদ্ধার করে নিহতের লাশ বাড়ীতে নিয়ে যায়।
এ বিষয়ে কুমিল্লা রেলওয়ে ফাঁড়ী থানায় এ এস আই মহিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়াও আমরা দূর্ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহত লিটনের লাশ তার স্বজনরা বাড়ীতে নিয়ে যায়।তার মৃত্যুর বিষয়ে আমরা একটি সাধারণ ডায়েরি করেছি।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
আসন্ন নির্বাচনে পুলিশের অতীত বদনাম ঘুচানোর চেষ্টা হবে
দুর্নীতিমুক্ত দেশ গড়তে একসাথে কাজ করতে হবে: জেলা প্রশাসক
গৃহবধূকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন
রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ বুধবার , এরপর তফসিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস উদ্যাপন
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২