রোববার ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মনোনয়নের পর শুকরিয়া
ঐক্যের বার্তা মনির চৌধুরীর
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১২:৫১ এএম আপডেট: ০৪.১১.২০২৫ ১:১১ এএম |


ঐক্যের বার্তা মনির চৌধুরীরনিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর শুকরিয়া আদায় করে নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও ঐক্যের আহ্বান জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। সোমবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমার জীবনের রাজনীতির এক কঠিন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে আমি ঋণী হয়ে গেলাম। দল আমাকে যে সম্মান দিয়েছে, সেটি শুধু অর্জন নয়, এটি একটি বিশাল দায়িত্ব। আমি কুমিল্লার জনগণ ও দলের প্রতি সেই ঋণ শোধ করার চেষ্টা করব।
মনিরুল হক চৌধুরী আরও বলেন, বিএনপি একটি বড় দল। এখানে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী থাকবেই। কাউকে ছোট ভাবার বা জয়-পরাজয় দিয়ে মূল্যায়নের সুযোগ নেই। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এ সিদ্ধান্ত মেনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি জানান, মনোনয়নের পর তিনি দলের অপর মনোনয়নপ্রত্যাশী হাজী আমিনুর রশিদ ইয়াসিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই। ইয়াসিন ভাইও দলের জন্য কাজ করেছেন। আমি চাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি, কারণ এই দায়িত্ব শুধু আমার নয়, এটি পুরো দলের।
তিনি আরও বলেন, যে আশা নিয়ে দল আমার ওপর দায়িত্ব অর্পণ করেছে, সেই আশাকে বাস্তব রূপ দিতে হবে। বিজয় অর্জনের মাধ্যমে আমরা দলের নেতৃত্বের প্রতি আমাদের দায়বদ্ধতা প্রমাণ করতে চাই। বিজয় যেমন আনতে হবে, তেমনি সেই বিজয়ের মধ্য দিয়েই আমাদের ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে।
বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী শেষ পর্যায়ে কুমিল্লার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, জনগণের সেবা। কুমিল্লার উন্নয়নে, সাধারণ মানুষের কল্যাণে আমাদের একসঙ্গে পথ চলতে হবে। দল, মত ও ভেদাভেদ ভুলে আমি কুমিল্লার প্রতিটি মানুষের পাশে থাকতে চাই।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই : প্রধানমন্ত্রী
‘নিখোঁজ নয়; ছিলেন আত্মগোপনে’ ধর্ষণ ও ভ্রুণ হত্যা মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা
শিবির নেতা জিসানকে বহিষ্কার
কুমিল্লার শিবের বাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা জব্দ, আটক ১
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২