বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
বাঙ্গরায় শিশু মীম হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১২:৫১ এএম আপডেট: ০৪.১১.২০২৫ ১:১০ এএম |


  বাঙ্গরায় শিশু মীম হত্যাকারীদের  গ্রেফতার দাবিতে বিক্ষোভ কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সীমানারপাড় গ্রামের সাত বছর বয়সী শিশু আদিবা জাহান মীম হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মীমের নিজ গ্রাম সীমানারপাড় থেকে বাঙ্গরা পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। এতে ৪/৫ গ্রামের কয়েক হাজার লোক অংশ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের খুঁজে বের করে অবিলম্বে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানান।
শিশু আদিবা জাহান মীম গত ২৪ অক্টোবর শুক্রবার বিকেলে সীমানারপাড় নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। ছয় দিন পর ৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পাশ্ববর্তী দৌলতপুর গ্রামের আব্দুল আলীমের পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হলেও পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। সে দৌলতপুর মাদ্রাসায় নার্সারিতে অধ্যয়নরত ছিল।
নিহত মীমের বাবা আবু হানিফ এবং মা জান্নাত আক্তার মিছিলে অংশ নিয়ে কান্নাজড়িত কণ্ঠে তাদের সন্তানের হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন।
বিক্ষোভ মিছিল শেষে বাঙ্গরা জেলা পরিষদ মার্কেটের সামনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, এমন বর্বর ও নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, মুকবল হোসেন মাস্টার, আব্দুল আউয়াল মেম্বার, ডাঃ আমজাদ হোসেন, ইকবাল হোসেন, মীমের চাচা হারুনুর রশীদ, বিএনপি নেতা হুমায়ুন কবির, হাজী বাছির মিয়া, জাকির হোসেন, শেখ শাহপরান, নাইম মিয়া, মফিজ সরকার ও আবু মুছা প্রমুখ।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান দৈনিক কুমিল্লার কাগজকে জানান, দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেফতার করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২