বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩
বুড়িচংয়ে রেললাইন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১:৪৫ এএম আপডেট: ০৪.১০.২০২৫ ১:৫৯ এএম |


 বুড়িচংয়ে রেললাইন থেকে অজ্ঞাত যুবকের  মরদেহ উদ্ধার ঢাকা-চট্রগ্রাম রেল সড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় রেললাইনের উপর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শুক্রবার ৩ অক্টোবর বিকেল ৫ টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের মাধবপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির পুলিশ।
রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সহিদার রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোর রাতের পর কোনো এক সময় চট্টগ্রামগামী (ডাউন লাইন) ট্রেনে কাটা পড়ে যুবকটির মৃত্যু হয়েছে। নিহতের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে তা ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের শরীরে গুরুতর জখমের চিহ্ন রয়েছে, যা ট্রেনের আঘাতে মৃত্যু হওয়ার সম্ভাবনাকে স্পষ্ট করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চালাচ্ছে পুলিশ।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
কুমিল্লায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেলক্যাম্পে সেবা পেলেন প্রায় ৫০০ মানুষ
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
দশম শ্রেণির ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন! ভিডিও ভাইরাল
সেই আট কলেজের খোঁজ নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২