বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার
আবুল কাশেম হৃদয়, নিউইয়র্ক থেকে
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:১১ এএম আপডেট: ২৫.০৯.২০২৫ ১:৫০ এএম |



ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ  সফরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ আমন্ত্রণ জানান তিনি।
অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।
জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের জন্য নিউইয়র্কে অবস্থান করছেন অধ্যাপক ইউনূস। তিনি সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে এই অনুষ্ঠানে অংশ নেন।
ড. ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি স্পেনের রাজা ফেলিপ ষষ্ঠ, জাপানের প্রধানমন্ত্রী সিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে কুশল বিনিময় করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গেও সাক্ষাৎ করেন।



 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২