সোমবার ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১:০৯ এএম আপডেট: ০৩.০৬.২০২৬ ১:১৮ এএম |



  জাতিসংঘ সাধারণ  পরিষদের সভাপতি  হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানজাতিসংঘ সাধারণ পরিষদের একাশিতম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ভোটে বড় ব্যবধানে হারিয়েছেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূতকে। মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে এই ভোটগ্রহণ হয়।
নির্বাচনে খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস।
১৯৩ দেশের প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে দুই প্রার্থীকে ভোট দেন। এই দুই প্রার্থীর বাইরে নতুন কাউকেও কাগজে লিখে ভোট দেওয়ার সুযোগ সেখানে ছিল।
নির্বাচনে মোট ভোট পড়েছে ১৯০ টি। খলিলুর রহমান পেয়েছেন ৯৯ ভোট আর সাইপ্রাসের কাকোরিস ৯১ ভোট পেয়েছেন।
আঞ্চলিকভাবে ঘুর্ণায়মান পদ্ধতিতে এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে পরবর্তী সেশনের সভাপতি পেয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ।
পররাষ্ট্রমন্ত্রী খলিল ১৯৭৭ সালে অনুষ্ঠিত প্রথম নিয়মিত বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদের পাশাপাশি বেশির ভাগ সময়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করেছেন তিনি।
চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারে প্রথমে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পান।
এরপর নির্বাচনে বিএনপির জয়ের পর তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া চমক তৈরি করে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২