নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা নগরীতে কোন কোন এলাকায় সিসিক্যামের প্রয়োজন তা
ইতোমধ্যে নতুন করে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা সিটি
কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক মোঃ শাহ আলম। তিনি গতকাল কুমিল্লা নগরীর
সিসিক্যামেরাগুলে সচল করা এবং নগরীর নিরাপত্তায় নতুন কি উদ্যোগ নেয়া হবে
এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
জানা গেছে, কুমিল্লা সিটি
কর্পোরেশনের নিরাপত্তায় মাত্র ৯০ টি সিসি ক্যামেরা ২০২২ সালে স্থাপন করা
হয়। এর মধ্যে বর্তমানে মাত্র ৬০ টি ক্যামেরা সচল রয়েছে। সচল ক্যামেরা
গুলোর মধ্যেও ফেস্টুন ব্যানার ও ইন্টারনেট ক্যাবলের কারণে অনেক ক্যামেরায়
অকার্যকর হয়ে পড়েছে। যে কারণে এইসব ক্যামেরা থেকে প্রয়োজনীয় ভিডিও ফুটে
সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অপরাধ দমন ও প্রতিরোধ
সিটি কর্পোরেশনের সিসি ক্যামেরা খুবই অপরিহার্য ভূমিকা রাখেন। তাই পুরো
সিটি কর্পোরেশন এলাকা সিসি ক্যামেরার আওতাধীন আনা জরুরী।
এবিষয়ে নগর
প্রশাসক মোঃ শাহ আলম বলেন, আমি মাত্র দায়িত্ব গ্রহন করেছি। সিসিক্যামেরার
বিষয়টি গুরুত্ব দিয়ে সেগুলো রক্ষণাবেক্ষণ ও পুনস্থাপনের বিষয়ে উদ্যোগ গ্রহন
করছি। শুধু সড়কে নয়, আমরা বিভিন্ন ওয়ার্ড অফিসগুলোও সিসিক্যামেরার আওতায়
আনার উদ্যোগ নিয়েছি।তিনি জানান, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যেখানে
সিসিক্যামেরার সামনে ফেষ্টুন ব্যানারের প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো অপসারনের
জন্য দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে । এছাড়া পুরো সিসিক্যামেরা ইউনিট
পরিচালনার জন্য দক্ষজনবল নিযুক্ত করার উদ্যোগ গ্রহন করা হবে।
