বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কুমিল্লায় সমাবেশ ও মানববন্ধন
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩২ এএম আপডেট: ১১.০৯.২০২৫ ১:৪৫ এএম |


 সাংবাদিকের বিরুদ্ধে  মিথ্যা মামলার  প্রতিবাদে কুমিল্লায়  সমাবেশ ও মানববন্ধননিজস্ব প্রতিবেদক:
দৈনিক আমার দেশ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি এম হাসানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে কুমিল্লা মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ৩টায় কুমিল্লা প্রেস ক্লাব প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। 
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, আজকে এম হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে। আগামীকাল আপনার আমার নামে মামলা হবে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি। এম হাসান যেই প্রতিবেদনটি প্রকাশ করেছে সেটি সকল ক্রাইটেরিয়া মেনে প্রকাশিত হয়েছে । আমার দেশ পত্রিকায় প্রতিবাদ ছাপা হয়েছে। তারপরও মামলা দায়েরের বিষয়টি সবাইকে হতবাক করেছে।
মানববন্ধনে কুমিল্লার কাগজের উপসম্পাদক জহির শান্ত বলেন, সে যেভাবে তার নিউজে সত্য তুলে ধরা শুরু করেছে এর প্রেক্ষিতে আমি অনেকদিন ধরেই আশঙ্কায় ছিলাম এম হাসানের উপর কখন একটা বাধা আসে। কখন তার নামে মামলা হয়; কখন তার উপর হামলা হয়। কারণ এই সমাজের সত্যবাদিতার কোন জায়গা নেই; স্পষ্টবাদিতার কোন জায়গা নেই। আমার দেশ পত্রিকায় কাজ করার পর থেকে এম হাসানের বিরুদ্ধে একটা পক্ষ উঠে পড়ে লেগেছে। তারা চাইছে হাসানকে দমিয়ে দিতে। তা অত্যন্ত দুঃখজনক।
আমার দেশ কুমিল্লা প্রতিনিধি এম হাসান বলেন, আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন। নিউজে কাউকে ছাড় দেয়া হবে না। উনার এই আদর্শ নিয়ে কুমিল্লায় কাজ করছি। মামলা হামলা দিয়ে দমিয়ে রাখতে পারবেন না। গত ১৬ বছর আমরা যাদের পক্ষে লিখলাম তারা এখন আমাদের কলম চেপে ধরেছে। আমাদের কলম বন্ধ করব না। আপনারা হামলা মামলা রক্তাক্ত যা করার তাই করেন। আমি সত্য বলেই যাবো। 
দৈনিক আমার দেশ কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি শাহ আলম সফির সভাপতিত্বে সমাবেশ ও মানববন্ধনে মানববন্ধনে বক্তব্য রাখেন যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম খোকন চৌধুরী, কুমিল্লা প্রেস ক্লাবের সদস্য বৈশাখী টিভি কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেন, আমার দেশ পাঠকমেলা কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান মনির, চ্যানেল টোয়েন্টিফোর কুমিল্লা প্রতিনিধি জাহিদুর রহমান, নিউজ টুয়েন্টিফোর কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন, রুপসী বাংলা স্টাফ রিপোর্টার এনকে রিপন, কুমিল্লা নিউজ সম্পাদক জহিরুল হক বাবু, দেশ টিভি কুমিল্লা প্রতিনিধি সুমন কবির, কালের কণ্ঠ কুমিল্লা উত্তর প্রতিনিধি শাহীন আলম,নয়া দিগন্ত মাল্টিমিডিয়া প্রতিনিধি ফাহিম, বিজনেস বাংলাদেশের কুমিল্লা প্রতিনিধি আয়েশা আক্তার, সকালের সময় কুমিল্লা প্রতিনিধি রায়হান, আমার দেশ দাউদকান্দি প্রতিনিধি মোহন মিয়া, লালমাই প্রতিনিধি ইয়াকুব আলী নিমাল, আমাদের কুমিল্লা স্টাফ রিপোর্টার সোহাগ, কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সারা বাংলার কুমিল্লা প্রতিনিধি রাসেল সোহেল, সাধারণ সম্পাদক মাহফুজ আনোয়ার সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক ও আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক ও বার্তা ২৪এর স্টাফ রিপোর্টার মঈন নাসের খান রাফি, অর্থ সম্পাদক ও জিটিভির উওর প্রতিনিধি মাইনউদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা ডাকের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন চৌধুরী সুমন, ভোরের কলামের প্রতিনিধি ইয়াছিন মিয়া, কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও খোলা কাগজের প্রতিনিধি শাহ ইমরান, সাফি, গিয়াসউদ্দিন প্রমুখ।
সঞ্চালনা করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
কুমিল্লায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেলক্যাম্পে সেবা পেলেন প্রায় ৫০০ মানুষ
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
দশম শ্রেণির ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন! ভিডিও ভাইরাল
সেই আট কলেজের খোঁজ নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২