প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ২:৫৮ এএম আপডেট: ০২.০৮.২০২৫ ৩:০৯ এএম |

শাহীন
আলম।। কুমিল্লা উত্তর জেলা জামায়াতের মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত
হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা
শাখার ষান্মাসিক মজলিসে শুরার অধিবেশন জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কুমিল্লা
উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদের সঞ্চালনায় অধিবেশনে
সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন।
অধিবেশনে
প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য,
কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের সহকারী পরিচালক মো. কাজী দ্বীন মোহাম্মদ।
প্রধান
অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, লেভেল প্লেয?িং ফিল্ড তৈরির
মাধ্যমে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে। জাতীয় নির্বাচনের পূর্বে
স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
পরে -এরপর ৪ এর পাতায়।
আমীরে
জামায়াত ডা: শফিকুর রহমানের রোগমুক্তি, ওপেন হার্ট সার্জারি সুচারুভাবে
সম্পন্ন হওয়ার জন্য মহান আল্লাহর সাহায্য চেয়ে মোনাজাত করা হয়।
জেলার ষান্মাসিক রিপোর্ট পর্যালোচনা ও অনুমোদনের মধ্য দিয়ে সভার কাজ সমাপ্ত হয়।
এ
সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর
সরকার, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া, মুফতি আমিনুল
ইসলাম, অধ্যাপক আনোয়ার হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবদুল
আওয়াল, আবদুল বারী, বুড়িচং উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল আলম,
অধ্যাপক গিয়াস উদ্দিন, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান
মাওলানা মিজানুর রহমান আতিকী, জেলা মহিলা বিভাগীয় সেক্রেটারি ফেরদৌসী
আক্তার, জেলা সহকারী মহিলা বিভাগীয় সেক্রেটারি ইয়াসমিন ফেরদৌসী ও জান্নাতুল
মাওয়া প্রমুখ নেতৃবৃন্দ।