বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২
যাত্রীর ফেলে যাওয়া ১৫ লাখ টাকা ফেরত দিলেন ইজিবাইক চালক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ১:৫১ এএম আপডেট: ১৮.০৭.২০২৫ ২:১২ এএম |




  যাত্রীর ফেলে যাওয়া ১৫ লাখ টাকা  ফেরত দিলেন ইজিবাইক চালকজহির শান্ত ।।
কুমিল্লায়ব্যাটারিচালিত অটোরিকশায় (ইজিবাইক) ফেলে যাওয়া ব্যাগে থাকা ১৫ লাখ টাকা যাত্রীকে ফেরত দিয়েছেন চালক অনিক। বৃহস্পতিবারের এ ঘটনায় শহরজুড়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। প্রশংসা কুড়িয়েছে ইজিবাইক চালকের সততা। চালক অনিক কুমিল্লা নগরীর চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, কুমিল্লার পানপট্টি এলাকার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী মরণ শীল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শিশু সন্তানকে নিয়ে ইজিবাইকে করে দারোগাবাড়ি এলাকার স্কুলে গিয়েছিলেন। কিন্তু ইজিবাইক থেকে নামার সময় ভুলে তার সাথে থাকা ১৫ লাখ টাকার ব্যাগটি ফেলে যান। বাচ্চাকে স্কুলে দিয়ে ফেরার পর তিনি বুঝতে পারেন তার টাকা ব্যাগটি ইজিবাইকে রয়ে গেছে। কিন্তু সেখানে আর তাকে খোঁজে পাওয়া যায়নি। প্রায় ঘন্টাখানে পর তিনি বাসার কাছে এসে দেখেন যেখান থেকে ইজিবাইকে উঠেছিলেন, সেখানে এসে চালক তাকে খুঁজছেন। এসময় আরো কয়েকজনের উপস্থিতিতে টাকার ব্যাগটি তিনি মরণ শীলকে ফেরত দেন।
ইজিবাইক চালক অনিক জানান, ব্যাগে এত টাকা দেখে আমি প্রথমেই আমার বাবাকে কল দেই। তখন বাবা আমাকে বলেন, যার জিনিস, তাকে খুঁজে দিয়ে আয়। হারাম টাকা নিয়ে বাঁচতে চাই না। আমি এরপর কয়েকবার ঘুরে ওই এলাকায় এসে শেষমেশ ব্যাগের মালিককে খুঁজে পাই।
স্বর্ণব্যবসায়ী মরণ শীল বলেন, সকালে বাচ্চাকে স্কুলে দিতে যাওয়ার সময় ব্যবসার কাজের জন্য ১৫ লাখ টাকাসহ ব্যাগটি সাথে নিয়ে বের হয়েছিলাম। কিন্তু রিকশা (ইজিবাইক) থেকে নামার সময় ব্যাগটি ভুলে রিকশায় রয়ে যায়। কিন্তু স্কুল থেকে ফিরে যখন দেখি চালক ও রিকশা কোনোটাই সেখানে নাই, তখন খুব টেনশনে পড়ে যাই। অনেক খুঁজেও তাকে না পেয়ে বাসায় ফিরতে শুরু করি। কিন্তু বাসার কাছে এসে দেখি সে (চালক) দাঁড়িয়ে আছে। আমাকে পেয়ে সে আমার টাকা আমাকে বুঝিয়ে দেয়। 
আজকের দিনে এসে সে যে কাজটি করেছে, তা একেবারেই বিরল ঘটনা। সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত। নিঃসন্দেহে সে একজন সৎ মানুষ। অন্যের টাকার প্রতি তার কোনো লোভ নেই। পৃথিবীতে এ ধরনের মানুষ এখনো আছে বলেই পৃথিবী এখনো সুন্দর।এমন মানুষদের সম্মান জানানো আমাদের দায়িত্ব।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
মহাসড়কে আগুন রাঙা পলাশ
পোকা খাওয়া বাদ মরিচ দিয়ে মসলা তৈরি; দুই লাখ টাকা জরিমানা
ভারত থেকে দুদিনে এলো ৫ হাজার টন ডিজেল
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্রাহ্মণপাড়ায় সড়কে গ্রাম পুলিশ ও আনসার মোতায়েন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা অতিক্রম
খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ, চলবে চার বছর
কুমিল্লা ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
কুমিল্লায় অভয়চরণ নৃত্যাঙ্গনের ৩ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য কর্মশালার সমাপনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২